CTET, Central Teacher Eligibility Test.ভাবী শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে একথাও মনে রাখতে হবে, শুধুমাত্র ভাবী শিক্ষকই নয়, যাঁরা দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে আসছেন তাঁদের জন্যও অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। মাননীয় উচ্চ আদালতের নির্দেশ মতাবেক অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী সমস্ত শিক্ষককেই TET উত্তীর্ণ হতে হবে।
CTET এ যে দুটি Language রাখতে হয়, তার মধ্যে একটি সংস্কৃত রাখতে পারেন। এ বিষয়ে খুব সহজেই score করতে পারবেন। সংস্কৃতকে যদি Language I নির্বাচন করেন, তাহলে 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর আপনি যদি Language II নির্বাচন করেন তবে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে।
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ
- যে সব পরীক্ষার্থী সংস্কৃত ভাষায় ভাগ IV (ভাষা I) (Part IV, Language I) অথবা ভাগ V (ভাষা II) (Part V, Language II)-এর (কিন্তু দুটিই নয়, যে কোনো একটি) উত্তর দিতে চান, তাঁদের জন্য এই পুস্তিকাটি মুখ্য পরীক্ষা পুস্তিকার একটি পরিশিষ্ট বিশেষ।
- পরীক্ষার্থীরা ভাগ I, II, III-এর উত্তর মুখ্য পরীক্ষা পুস্তিকা থেকে দেবেন এবং ভাগ IV এবং ভাগ V-এর উত্তর তাদের নিজেদের নির্বাচিত ভাষার থেকে দেবেন।
- ইংরেজি এবং হিন্দি ভাষার উপর প্রশ্ন মুখ্য পরীক্ষা পুস্তিকার ভাগ IV এবং ভাগ V-এ দেওয়া আছে। পরীক্ষার্থীরা আলাদা করে ভাষা পরিশিষ্টগুলি (Language Supplements) চেয়ে নিতে পারেন।
- এই পৃষ্ঠার বিবরণগুলি লেখার জন্য এবং OMR উত্তর পত্রে উত্তর চিহ্নিতকরণের জন্য কেবলমাত্র নীল/কালো বল পয়েন্ট পেনই ব্যবহার করতে হবে।
- বর্তমান ভাষা-পুস্তিকার (Language Booklet) কোড , এই ভাষা পরিশিষ্ট পুস্তিকার কোড এবং OMR উত্তর পত্রের দ্বিতীয় পৃষ্ঠায় মুদ্রিত কোড ও মুখ্য পরীক্ষা পুস্তিকার উপরে মুদ্রিত কোড একই কি না, পরীক্ষার্থীরা সেটা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। কোড এক না হলে পরীক্ষার্থী অবিলম্বে পরীক্ষা নিরীক্ষক (Invigilator)-এর দৃষ্টি আকর্ষণ করবেন এবং তাকে ভাষা পরিশিষ্ট পরীক্ষা পুস্তিকাটি বদলে দিতে বলবেন।
- এই পরীক্ষা পুস্তিকাটি IV এবং – এই দুই ভাগে বিন্যস্ত এবং এর মধ্যে 60টি বস্তুনিষ্ঠ প্রশ্ন (Objective Type Questions) বর্তমান।
প্রতিটি বস্তুনিষ্ঠ প্রশ্ন 1 নম্বরের:
ভাগ IV: ভাষা । (সংস্কৃত) (প্রশ্ন সংখ্যা: 91 থেকে 120)
ভাগ V: ভাষা II (সংস্কৃত) (প্রশ্ন সংখ্যা: 121 থেকে 150)
- ভাগ IV-এ ভাষা।-এর জন্য আছে30টি প্রশ্ন এবং ভাগ V-এ ভাষা II-এর জন্য আছে 30টি প্রশ্ন। যদি ভাষা। এবং/অথবা ভাষা II-এর জন্য আপনার নির্বাচিত ভাষাটি (গুলি) বাংলা না হয়ে অন্য কিছু হয় তা হলে অনুগ্রহ করে আপনার নির্বাচিত ভাষার পরীক্ষা পুস্তিকা চেয়ে নিন। আপনি আপনার আবেদন পত্রে (Application Form) যে নির্বাচিত ভাষার উল্লেখ করেছেন, আপনাকে ঠিক সেই ভাষাতেই উত্তর লিখতে হবে।
- পরীক্ষার্থীদের ভাগ V (ভাষা 11) -এর প্রশ্নোত্তরের জন্য প্রদত্ত ভাষা-তালিকা থেকে এমন একটি ভাষা নির্বাচন করতে হবে- যা তার ভাষা। (ভাগ IV)-এর জন্য নির্বাচিত ভাষা থেকে আলাদা। অর্থাৎ ভাষা । (ভাগ IV) এবং ভাগ v (ভাষা II) -এর প্রশ্নোত্তরের জন্য একই ভাষা নির্বাচন চলবে না।
- পরীক্ষা পুস্তিকায় পরীক্ষার্থীর নিজের কাজ (rough work)-এর জন্য নির্দিষ্ট খালি-জায়গার মধ্যেই rough work করতে হবে।
- সব উত্তর (OMR) উত্তর-পত্রের মধ্যেই চিহ্নিত করতে হবে। উত্তর চিহ্নিতকরণের কাজটি সাবধানতার সঙ্গে করতে হবে।
সংস্কৃতের পূর্ববর্তী সালের প্রশ্ন ও উত্তর
- CTET पेपर II संस्कृत December 2018 👈
- CTET पेपर II संस्कृत July 2019 👈
- CTET पेपर II संस्कृत December 2019 👈
- CTET पेपर II संस्कृत July 2021👈
- CTET पेपर II संस्कृत August 2023 👈
- CTET पेपर II संस्कृत January 2024👈
- CTET पेपर II संस्कृत July 2024 👈
- CTET पेपर II संस्कृत December 2024 👈
- CTET पेपर II संस्कृत February 2026 👈