CTET Paper-II Bengali August 2023

CTET Paper-II Bengali August 2023 এর প্রশ্নগুলির উত্তর করে দেওয়া আছে। Central Teacher Eligibility Test এর প্রশ্নগুলি কেমন ধরণের হতে পারে, সে ধারণা পেতে সালের প্রশ্নগুলির অনুশীলন করা জরুরী।

CTET এ যে দুটি Language রাখতে হয়, তার মধ্যে একটি বাংলা রাখতে পারেন। এ বিষয়ে খুব সহজেই score করতে পারবেন। বাংলাকে যদি Language I নির্বাচন করেন, তাহলে 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর আপনি যদি Language II নির্বাচন করেন তবে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে LANGUAGEI এ গদ্য থেকে 9 এবং পদ্য থেকে 6 মোট 15 নম্বর এবং LANGUAGEII এ দুটি গদ্যাংশ থেকে 8+7 মোট 15 নম্বর। অর্থাৎ LANGUAGEI এবং LANGUAGEII মিলিয়ে সর্বমোট 30 নম্বরের প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।

PART- IV, LANGUAGEI, BENGALI

যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা- I হিসাবে নির্বাচিত করেছেন, তাঁরা অবশ্যই ভাগ-IV (91 থেকে 120 নং প্রশ্ন)-এর উত্তর দেবেন।


নির্দেশ: নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (106 থেকে 114 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।

বীনের আগমনের অল্পকাল আগে লর্ড ডালহৌসি এসেছেন ভারতের বড়লাট হয়ে। ডালহৌসির আকাঙ্ক্ষা রাজ্য বিস্তারের। তা ছলে, বলে ও কৌশলে যে উপায়েই হোক। আর তাঁর আইন সচিব বীনের বাসনা এই যে, যে নবজাগরণের জোয়ার এসেছে ইওরোপে, তারই অনুরূপ কিছু এই প্রাচীন, সুমহান সভ্যতার দেশ ভারতবর্ষেও সঞ্চারিত হোক। এই দুই রাজপুরুষেরই অবস্থিতি হলো রাজধানী কলকাতায়।

পদাধিকার বলে বীন কাউন্সিল অব এডুকেশনেরও সভাপতি হলেন। অর্থাৎ এ দেশের শিক্ষা ব্যবস্থায় তিনিই প্রধান। কলকাতায় উপস্থিত হয়েই তিনি জড়িয়ে পড়লেন নানান কাজে। তিনি দেখলেন, কলকাতায় সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে, পৃথকভাবে হিন্দু ও মুসলমান ছাত্রদের শিক্ষার জন্য। আর যেটা সবচেয়ে উজ্জ্বল প্রতিষ্ঠান, যেখান থেকে ছাত্ররা পায় পাশ্চাত্য জ্ঞানের আলোক, সেই হিন্দু কলেজে শুধু হিন্দু ছাত্র ছাড়া আর কারুর প্রবেশ অধিকার নেই। শুধু হিন্দু হলেই হবে না, কিছুটা অন্তত বংশকৌলীন্য না থাকলে যেকোনো ছাত্রই হিন্দু কলেজে পড়তে আসতে পারে না। এই অদ্ভুত ব্যবস্থা দেখে তাঁর খটকা লাগল। তাছাড়া তিনি দেখলেন, পুরো শিক্ষা ব্যবস্থাটাই অস্বাভাবিক। সংস্কৃত কলেজে শেখানো হয় সংস্কৃত, মাদ্রাসায় আরবি ফারসি আর হিন্দু কলেজে ইংরেজি। বাংলাদেশে বাঙালি ছাত্ররা কেউ বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া শেখে না। বীন ভাবলেন, ইংলন্ডের ইংরাজ যুবকরা শুধু গ্রিক ল্যাটিনের মাধ্যমে পড়াশুনা করছে, ইংরেজি শিখছে না, এ কি কল্পনা করা যায়?

কিছু কিছু দেশীয় লোকদের সঙ্গে কথা বলে তিনি দেখলেন, তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। …..

বীনের মনে হল, হিন্দু কলেজ যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এ তো একটি ভৃত্য বানাবার কারখানা। সাম্রাজ্য বাড়ছে, সরকারি কাজকর্মও বাড়ছে, অল্প বেতনে ইংরেজ কর্মচারী পাওয়া দুষ্কর, তাই হিন্দু কলেজের পাশ করা ছাত্রদের মধ্য থেকেই এখন সরকারের নিম্ন বিভাগীয় কর্মচারী পাওয়া যাচ্ছে যথেষ্ট।

MCQ প্রশ্নোত্তর

CTET Paper-II Bengali August 2023 MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. গদ্যাংশটিতে লেখক ব্রিটিশ ভারতবর্ষের কোন দিকটির উপর আলোকপাত করতে চেয়েছেন?
(A) প্রশাসনিক অবস্থার
(B) শিক্ষানৈতিক অবস্থার
(C) অর্থনৈতিক অবস্থার
(D) রাজনেতিক অবস্থার

2. বীন ও ডালহৌসি ভারতবর্ষে এসেছিলেন
(A) সমসময়ে এবং অভিন্ন উদ্দেশ্য নিয়ে
(B) ভিন্ন দেশ থেকে কিন্তু অভিন্ন উদ্দেশ্য নিয়ে
(C) ভিন্ন দেশ থেকে এবং ভিন্ন উদ্দেশ্য নিয়ে
(D) সমসময়ে কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে

3. বীন দেখলেন এদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা
(A) কল্যাণমূলক
(B) জ্ঞানোন্নয়নমূলক
(C) স্বার্থপ্রণোদিত
(D) উদ্দেশ্যবিরহিত

4. হিন্দু কলেজের কোন দিকটি বিনের চোখে অদ্ভুত লেগেছিল?
(A) ধর্মভিত্তিক প্রবেশাধিকার
(B) বংশকৌলীনের অনুপস্থিতি
(C) পক্ষপাতিত্বের অনুপস্থিতি
(D) মেধাভিত্তিক প্রবেশাধিকার

5. কোন মন্তব্যটি ঠিক?
(A) ব্রিটিশ শাসিত বঙ্গদেশে বাংলার চেয়ে ইংরেজির গুরুত্ব বেশি
(B) ইংলন্ডে গ্রীক, ল্যাটিন ও ইংরেজির গুরুত্ব সমান
(C) ব্রিটিশ শাসিত বঙ্গদেশে ইংরেজি ও বাংলার গুরুত্ব সমান
(D) ইংলেন্ডে ইংরেজির চেয়ে গ্রীক, ল্যাটিনের গুরুত্ব বেশি

6. ‘কলকাতায় সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে।’ – এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই ছিল
(A) মাতৃভাষা কেন্দ্রিক
(B) ধর্মনিরপেক্ষ
(C) ধর্মকেন্দ্রিক
(D) ভাষানিরপেক্ষ

7. চারিত্রিক বিচারে বীনকে কী বলা যায়?
(A) জাত্যভিমানী, অহংকারী, দুঃসাহসী
(B) উদারহৃদয়, সমদর্শী, সর্বজনকল্যাণব্রতী
(C) কল্পনাবিলাসী, বাস্তবতাজ্ঞানশূণ্য, কর্মভীরু
(D) সুচতুর, সুযোগসন্ধানী, যশাকাঙ্খী

8. “তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত।” বাক্যটির নাস্ত্যর্থক রূপ কোনটি?
(A) তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, তা নয়।
(B) তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নন।
(C) তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন।
(D) তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত, তা নয়।

9. ‘উজ্জ্বল’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে
(A) উৎ + জল
(B) উচ্ + জল
(C) উজ্ + জ্বল
(D) উৎ + জ্বল

নির্দেশ: নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (115 থেকে 120 নং প্রশ্নে) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।

কমলা ফলছে না,
পাখিও আসছে না আর
পাহাড় কেটে মালগাড়ি বোঝাই
শব চলেছে চুনাপাথর হয়ে।
ওই পাথরের শবদ্দেহে,
তোমার স্কাইওয়াক, থ্রি বেডরুম,
ঝলমল করে উঠছে আহ্লাদে!
টবে টবে ভরে উঠছে অরণ্যানি,
লতানো ধুঁধুল কেটে-ভার্টিক্যাল বন,
খাঁচায় খাঁচায় পশুদের ম্যানিকিওর করা নখ,
নির্জন সমুদ্রতটে,
আদিম মেঘ বনে,
শেষ স্বাধীন যোদ্ধাদের
পৃথিবীর যাবতীয় ধর্মগ্রন্থ কাঁখে
সভ্য করতে গেছি দেখো।
আমরা যারা তোমাদের দিয়েছি
তামাক আর সিফিলিস,
তোমরা যারা আমাদের দিয়েছিল,
সারল্য আর প্রত্যাখ্যান।

10. কবিতাটিতে মূলত কীসের সুর ধ্বনিত হয়েছে?
(A) পরম সন্তুষ্টির
(B) মহতী গৌরব বোধের
(C) উচ্ছল আহ্লাদের
(D) চরম বিপন্নতা বোধের

11. ‘ওই পাথরের শবদেহে, তোমার স্কাইওয়াক।’ পঙ্ক্তিটি কীসের দ্যোতনা বহন করছে?
(A) সুউচ্চ সভ্যতার
(B) আত্মঘাতী সভ্যতার
(C) মৃত্যুঞ্জয়ী সভ্যতার
(D) নিশ্ছিদ্র নিরাপদ সভ্যতার

12. কবিতায় উচ্চারিত ‘আমরা’ কাদের প্রতিভূ?
(1) ঔপনিবেশিক শক্তিগুলির
(2) নৈরাজ্যবাদী শক্তিগুলির
(3) গণতান্ত্রিক শক্তিগুলির
(4) সাম্যবাদী শক্তিগুলির

13. ‘টবে টবে ভরে উঠছে অরণ্যানি।’ – অর্থাৎ
(A) মানুষ ক্রমশ অরণ্যমুখী হয়ে উঠছে
(B) মানুষ ক্রমশ সৌন্দর্য-সচেতন হয়ে উঠছে
(C) মানুষ ক্রমশ অরণ্য-সচেতন হয়ে উঠছে
(D) মানুষ প্রকৃতিকে ক্রমশ খর্বকায় করে আনছে

14. ‘খাঁচায় খাঁচায় পশুদের ম্যানিকিওর করা নখ।’ পঙ্ক্তিটি কীসের ইঙ্গিত দেয়?
(A) কাঙ্খিত আদিম মানবিকতার অনাকাঙ্খিত বন্দিদশা
(B) অসুন্দর জীবনের সৌন্দর্যায়ন
(C) অসামাজিক জীবনের সামাজিকীকরণ
(D) কাঙ্খিত আদিম মানবিকতার কাঙ্খিত বন্দিদশা

15. ‘পাথরের শবদেহ’ – কোন অলংকার?
(A) শ্লেষ
(B) উপমা
(C) রূপক
(D) যমক

PART- V, LANGUAGEII, BENGALI

যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা-II হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ-V (121 থেকে 150 নং প্রশ্ন) এর উত্তর দেবেন।

নির্দেশঃ- নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 127 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন। CTET Paper-II Bengali August 2023

গ্রামে প্রথম নাইলন সুতোর ছিপ এনেছিলেন লাল মিঞা। সেই ছিপ পেতে বসেছিলেন বারো শরিকের পুকুরে। এই পুকুরে যার খুশি ছিল ফেলে মাছ ধরুক, কিন্তু কেউ চুপচাপে জাল ফেললেই কাজিয়া লেগে যাবে। বারো শরিকের কারুর বাড়ি বিয়ে-শাদী হ’লে তখনই দেওয়া হবে জাল ফেলার অধিকার।

বিরাট পুকুর, মাছ আর পদ্মপাতায় ভরা। দুপুরবেলা লাল মিঞার ছিপের নীল রঙের সুতোর টান পড়লো। অমনি বোঁ বোঁ ক’রে ঘুরতে লাগলো হুইল। মাছটা সারা দিঘি দাপিয়ে বেড়াচ্ছে। টান দিতে গিয়ে লাল মিঞা ভাবলেন, ওরে বাপস্, এটা মাছ না জলদানব? লাল মিঞা নিজে সা-জোয়ান। গাজীর নাম নিয়ে জোরে হ্যাঁচকা টান দিতেই টাল সামলাতে পারলেন না, প’ড়ে গেলেন জলে। লাল মিঞা জীবনে কখনো হারেননি। জলের মধ্যে লেগে গেলো লড়াই। সে এক হুলুস্থুলু কাণ্ড। লাল মিঞার সারা গায়ে জড়িয়ে গেছে নাইলনের সুতো, সে আর কিছুতেই ছেঁড়ে না, তিনিও উঠে আসতে পারেন না, অন্যদিক থেকে জলদানব তাঁকে টানছে শেষ পর্যন্ত লাল মিঞারই জয় হলো। তিনি দু’হাতে বুকের মধ্যে তার শত্রুরকে সাপটে ধ’রে একসময় উঠে এলেন। এই অ্যাও বড়ো কালো হাঁড়ির মতন মাথা, ড্যাবা ড্যাবা চোখ, একটা বিরাট কাংলা মাছ। পরে ওজন নিয়ে দেখা হয়েছে, ঠিক আট কেজি। অত বড়ো একটা মাছের সঙ্গে জলের মধ্যে কুস্তি করে কেউ ধ’রে আনতে পেরেছে, এমন কথা ভূ-ভারতে কখনো শোনা যায়নি । আশপাশের দশখানা গ্রামের মধ্যে এখনো কেউ বড়ো মাছ ধরলেই লোকে বসে, আরে যা যা, রেকট করেছিল বটে লাল মিঞা, এখনো তাঁকে ছাড়িয়ে যাবার হেম্মৎ কেউ দেখাতে পারেনি।

তবে, এ-সব লাল মিঞার যৌবনের কথা। এখন তাঁর আসল জোর মামলায়। জমি-জিরেত নিয়ে লাল মিঞার সঙ্গে একবার যে মামলার জড়াবে, তার গুষ্টির তুষ্টি নাশ হয়ে যাবে।

1. গদ্যাংশটি সাহিত্যের কোন শাখার পরিচয় বহণ করে?
(A) লোক সাহিত্য
(B) সৃজনশীল গল্প-সাহিত্য
(C) ব্যক্তিগত প্রবন্ধ সাহিত্য
(D) জীবনী সাহিত্য

2. পুকুরটিতে ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী কী করা যেত না?
(A) মাছের সঙ্গে কুস্তি করা
(B) ছিপ ফেলা
(C) জাল ফেলা
(D) মাছ ধরা

3. মাছ ধরা প্রসঙ্গে এখনও লোকে লাল মিঞার কৃতিত্ব ভুলতে পারে না। অবিস্মরণীয় সেই কৃতিত্বটি ছিল –
(A) ছিপ ফেলে আট কেজির রুই মাছ ধরা
(B) বড়ো রুই মাছ ধরা
(C) আট কেজির রুই মাছ ধরা
(D) অনুষ্ঠান উপলক্ষ্য ছাড়াই বড়ো মাছ ধরা

4. লাল মিঞা নাইলন সুতোর ছিপ এনেছিলেন। তাঁর প্রধান উদ্দেশ্য ছিল?
(A) বারো শরিকের কৃতজ্ঞতা ভাজন হওয়া
(B) গ্রামে নাইলন সুতোর ছিপ প্রচলন করা
(C) এ বিষয়ে প্রথম হওয়ার কৃত্বিত্ব আদায় করা
(D) আইন বাঁচিয়ে বড়ো মাছ ধরা

5. রচনাটিতে আরবি ফারসি শব্দের বহুল ব্যবহার হয়েছে
(A) অদ্ভুত রস পরিস্ফুটনের স্বার্থে
(B) বিষয়বস্তু পরিস্ফুটনের স্বার্থে
(C) চরিত্র পরিস্ফুটনের স্বার্থে
(D) ঘটনা-কাল পরিস্ফুটনের স্বার্থে

6. ‘গুষ্টির তুষ্টি’ – কথাটির অর্থ
(A) বহুজনের অভিশাপ
(B) বংশের সুখশান্তি
(C) বংশের গৌরব
(D) বহুবিধ সুখশান্তি

7. তৃতীয় অনুচ্ছেদে ব্যবহৃত ‘শত্রুর’ শব্দটি কীসের দৃষ্টান্ত?
(A) সমীভবন
(B) অপিনিহিতি
(C) ধ্বনিবিপর্যয়
(D) ধ্বন্যাগম

নির্দেশ:- নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (128 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন। CTET Paper-II Bengali August 2023

অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওঁদের । এই এলাকার বসবাসের ভয়াবহতার কথাও জানা। তা সত্ত্বেও খনি লাগোয়া অঞ্চলের বাসিন্দারা অন্যত্র উঠে যান না কেন, সে প্রশ্ন ওঠে স্বাভাবিক ভারেই । এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ।

প্রথমত, কয়েক দশক ধরে বংশ পরম্পরায় ভিটেয় বাস লক্ষাধিক বাসিন্দার। অবৈধ খননই হোক বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা তোলা, যে কোনও কারণে বিন্তীর্ণ এলাকা ধসপ্রবণ হয়ে উঠেছে। সালানপুরের সামডি, ডাবর, পাহারগোড়া, কুলটির ডিসেরগড়, সাঁকতোড়িয়া, বড়িড়া, দামাগড়িয়া, অন্ডালের পরাশকোল, জামবাদ, বারাবনির রসুনপুর, জামুড়িয়ার নন্ডি, সাতগ্রাম, বেশালিসহ পশ্চিম বর্ধমানের প্রায় ১৪৬টি অঞ্চল এই বিপজ্জনক অবস্থায় তালিকায় রয়েছে। খনি রাষ্ট্রায়ত্তকরণ হওয়ার পরে এ সব অঞ্চলের বাসিন্দাদের সমস্ত দায়িত্ব কোল ইন্ডিয়া কর্তৃপক্ষের উপরে বর্তেছে । বাসিন্দারা দাবি তুলেছেন, উপযুক্ত ক্ষতিপুরণ দিয়েই তাঁদের সরানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু পূনর্বাসন নিয়ে চলছে দীর্ঘ টানাপোড়েন। ধস কবলিতদের পুনর্বাসনে প্রায় ২৬ হাজার বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। রাজ্যের আবাসন দক্ষতরের তত্ত্বাবধানে সেগুলি তৈরি করছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। বারাবনির দাসকেয়ারি ও জামুড়িয়ার বাহাদুরপুরে প্রায় পাঁচ হাজার বাড়ি তৈরি হয়েছে। তবে এডিডিএ কর্তৃপক্ষের অভিযোগ ইসিএলের তরফে জমি ও টাকার জোগান ঠিক মতো না পাওয়ায় বাড়ি তৈরির কাজ থমকে যাচ্ছে।

দ্বিতীয়ত, অপেক্ষাকৃত দরিদ্র বাসিন্দাদের আর্থ-সামাজিক সমস্যা একটি বড় কারণ। ফাঁকা জায়গায় বিক্ষিপ্ত ভাবে বেশ কিছু বসতি গড়ে উঠেছে জমিগুলি, খনি সংস্থার হলেও, সেখানে এখনও, খননকাজ করেনি সংস্থা। এ সব অঞ্চলে কয়েক হাত মাটি খুঁড়লেই কয়লা উঠে আসে। বিস্তীর্ণ অঞ্চলে বহু অবৈধ খাদান খুঁড়ে, মাটির তলায় সুড়ঙ্গ বানিয়ে কয়লা তোলার কারবার চালায় বেআইনি কারবারিরা। এলাকার কিছু বাসিন্দাও রোজগারের তাগিদে দৈনিক মজুরির বিনিময়ে সে সব খাদানে কয়লা কাটেন। বিপজ্জনক অবস্থা সত্ত্বেও আয়ের আশায় বাস করতে বাধ্য হন অনেকে।

8. গদ্যাংশটি কোন শ্রেণির অন্তর্গত?
(A) সংবাদ প্রতিবেদন
(B) লোককাহিনি
(C) পত্রসাহিত্য
(D) সংবাদ ভাষ্য

9. রচনাটির বিষয়গত কেন্দ্রীয় সমস্যা কী?
(A) আইনি সমস্যা
(B) জ্বালানি সমস্যা
(C) পুনর্বাসন সমস্যা
(D) স্বাস্থ্য পরিসেবা সমস্যা

10. উল্লেখিত সমস্যাটির সমাধান হচ্ছে না।
গদ্যাংশ অনুসারে এই সমস্যা সমাধানের প্রথম দায়িত্ব কোন কর্তৃপক্ষের?
(A) রাজ্য আইন দফতর
(B) কোল ইন্ডিয়া
(C) রাজ্য আবাসন দফতর
(D) এডিডিএ

11. ধস প্রবণ এলাকা জেনেও সংশ্লিষ্ট অঞ্চলের মানুষরা এলাকা ছেড়ে যাচ্ছে না। এর অন্যতম কারণ –
(A) তাদের রুজিরুটির টান
(B) তাদের নির্বুদ্ধিতা
(C) তাদের গোঁয়ার্তুমি
(D) তাদের ভিটেমাটির প্রতি টান

12. উপস্থিত রচনাটির জন্য লেখক কোন কোন সূত্রের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা যাচ্ছে?
(A) অবৈধ খননকারি ও খনি বিজ্ঞানী
(B) স্থানীয় বাসিন্দা ও এডিডিএ
(C) বেআইনি কারবারি ও অবৈধ খননকারি
(D) রাজ্য আইন দফতর ও স্থানীয় প্রশাসন

13. বাচ্য নির্দেশ করুন:
‘অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের।’
(A) কর্মকর্তৃবাচ্য
(D) কর্তৃবাচ্য
(C) কর্মবাচ্য
(D) ভাববাচ্য

14. ‘বিক্ষিপ্ত’ কথাটির সমার্থক শব্দ কোনটি?
(A) ইত্যাকার
(B) বিক্ষুদ্ধ
(C) বিধ্বস্ত
(D) ইতস্তত

15. কোন ক্ষুদ্রতর অঞ্চল কোন বৃহত্তর অঞ্চলের অন্তর্গত নির্দেশ করুন।

ক্ষুদ্রতর অঞ্চলবৃহত্তর অঞ্চল
A. সাতগ্রামi. কুলটি
B. ডিসেরগড়ii. অন্ডাল
C. জামবাদiii. সালানপুর
D. ডাবরiv. জামুড়িয়া

প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন:-

(A) A-iii, B-ii, C-i, D-iv
(B) A-i, B-iv, C-iii, D-ii
(C) A-ii, B-iii, C-iv, D-i
(D) A-iv, B-i, C-ii, D-iii

অনুরূপ পাঠ

CTET Paper-II Bengali August 2023 MCQ প্রশ্ন ও উত্তর এর মতো ctet এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও

Leave a Comment