কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব । Kohlberg’s Theory of Moral Development

কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব CTET বা WB TET এর জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতিবারই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দু-তিনটি প্রশ্ন আসে। এখানে গল্পের ছলে ও বাস্তবিক উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝানো হয়েছে।

কোহলবার্গের পুরো নাম লরেন্স কোহলবার্গ (Lawrence Kohlberg)। তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদ, মূলত নৈতিক যুক্তি বা Moral Reasoning এর বিকাশ নিয়ে গবেষণা করেন। তাঁর তত্ত্বটি মূলত Jean Piaget এর জ্ঞানীয় বিকাশ তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যিনি মানুষের নৈতিক বিকাশের গুলির তত্ত্বগুলি 3 টি স্তরে ও 6 টি পর্যায়ে অর্থাৎ প্রতিটি স্তর দুটি করে পর্যায়ে ব্যাখ্যা করেছেন। তিনি 1927 সালের 25 অক্টোবর নিউ ইয়র্কের ব্রঙ্কসভিলে জন্মগ্রহণ করেন এবং 1987 সালের জানুয়ারিতে মৃত্যুবরণ করেন।

Piaget এবং Kohlberg জ্ঞানীয় বিকাশ তত্ত্বের তুলনামূলক আলোচনা

বিষয়PiagetKohlberg
মূল বিষয়জ্ঞানীয় ও নৈতিক বিকাশনৈতিক যুক্তির বিকাশ
ভিত্তিCognitive DevelopmentMoral Reasoning
পর্যায়নৈতিকতার কয়েকটি পর্যায়3 টি স্তর, 6 টি পর্যায়
প্রভাবশিশুদের নৈতিক চিন্তাশিশু থেকে প্রাপ্তবয়স্কের নৈতিক যুক্তি
পদ্ধতিপর্যরেক্ষণ ও নৈতিক পরিস্থিতিMoral Dilemma
গুরুত্বপূর্ণ ধারণাHeteronomous ও Autonomous MoralityPreconventional, Conventional, Postconventional

নৈতিক বিকাশ কাকে বলে

ব্যুৎপত্তিগতভাবে Moral (নৈতিকতা) শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Manaers থেকে, যার অর্থ হল প্রথা বা নীতিবোধ। অর্থাৎ নীতিবোধ বা নৈতিকতা বলতে ন্যায়বিচার বা ন্যায়পরায়নাতাকে বোঝানো হয়ে থাকে।

কোহলবার্গের নৈতিক বিকাশ কাকে বলে

পিঁয়াজে নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের কথা বলেন। পরবর্তীকালে তাঁর শিষ্য কোহলবার্গ সেই তত্ত্বকে আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেন যা কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব নামে পরিচিত। কোহলবার্গের মতে- নৈতিক বিকাশ ব্যক্তির জন্মগত নয়। ব্যক্তির বাহ্যিক আচরণ তা নৈতিক বিকাশের পরিচায়ক। তাই তিনি নীতিবোধ বলতে ন্যায়বিচার বা ন্যায়পরায়ণতাকে বুঝিয়েছেন।

কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর

কোহলবার্গের নৈতিক বিকাশ 3 টি স্তর (Level) ও 6 টি পর্যায়ে (Stage) এ বিন্যস্ত।

  • Pre-conventional Morality বা প্রাক প্রথাগত স্তর- 4 থেকে 10 বছর।
  • Conventional Morality বা প্রথাগত স্তর- 10 থেকে 13 বছর।
  • Post-conventional Morality বা প্রাক প্রথাগত স্তর- 13+ বছর।

প্রতিটি স্তর আবার দুইটি পর্যায়ে (Stage) এ বিভক্ত অর্থাৎ মোট 6 টি পর্যায় (Stage) ব্যাখ্যা করা হয়েছে।

Pre-conventional Morality বা প্রাক প্রথাগত স্তর

এই স্তরে শিশু সাধারনত শাস্তি ও পুরস্কারের ভিত্তিতে ভালো-মন্দ বিচার করে। সাধারনত শিশু ও কিছু প্রাপ্তবয়স্করা এই স্তরে থাকে। এই স্তর দুটি পর্যায়ে (Stage) এ বিভক্ত। যথা-

1. শাস্তি ও আনুগত্য (Obedience and Punishment Orientation) :- এই পর্যায়ে শিশুরা শাস্তি এড়ানোর জন্য আইন মেনে চলে।

উদাহরণ – “আমি চুরি করব না, কারণ শাস্তি পেতে পারি”।

2. ব্যক্তিস্বার্থ ও বিনিময় (Individualism and Exchange) :- এই পর্যায়ে শিশুরা নিজের লাভ বা সুবিধার কথা চিন্তা করে।

উদাহরণ – “তুমি আমাকে সাহায্য করলে, আমিও তোমাকে সাহায্য করব”।

Conventional Morality বা প্রথাগত স্তর

এই স্তরে সমাজের নিয়ম, সম্পর্ক, কর্তব্য ও সামাজিক প্রত্যাশা বিচার করে। কিশোর ও প্রাপ্তবয়স্কদের বেশিরভাগ এই স্তরে থাকে। এই স্তর দুটি পর্যায়ে (Stage) এ বিভক্ত। যথা-

3. ভালো ছেলে/ ভালো মেয়ে নৈতিকতা (Obedience and Punishment Orientation) :- এই পর্যায়ে শিশুরা শাস্তি এড়ানোর জন্য আইন মেনে চলে।

উদাহরণ – “আমি চুরি করব না, কারণ শাস্তি পেতে পারি”।

4. ব্যক্তিস্বার্থ ও বিনিময় (Individualism and Exchange) :- এই পর্যায়ে শিশুরা নিজের লাভ বা সুবিধার কথা চিন্তা করে।

উদাহরণ – “তুমি আমাকে সাহায্য করলে, আমিও তোমাকে সাহায্য করব”।

Leave a Comment