HS 3rd Semester Sanskrit Suggestion 2026

তোমরা যারা HS 3rd Semester Sanskrit Suggestion 2026 অর্থাৎ উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার এর সংস্কৃত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে চাইছো, তাদের জন্য এই অধ্যায়। এই অধ্যায়ে 2026 সালে সংস্কৃত বিষয়ে ঠিক কি কি প্রশ্ন আসবে, সেগুলোই দেওয়া হয়েছে।

নিম্নে দেওয়া প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করলেই 100% marks পাওয়া সম্ভব। Class 12 Sanskrit Suggestion 2026 । HS Sanskrit Suggestion for 2026 । semester- 3 Sanskrit Suggestion। semester- III । তৃতীয় সেমিস্টারে MCQ ধরণের প্রশ্ন আসবে। সমস্ত গদ্য, পদ্য, নাটক, ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাস থেকে Suggestive প্রশ্নগুলিকেই দেওয়া হয়েছে।

অধ্যায়মাণ
রাজবাহনচরিতম্1 X 5 = 5
যোগঃ কর্মসু কৌশলম্1 X 5 = 5
দুর্বাসসঃ অভিশাপঃ1 X 5 = 5
লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস1 X 5 = 5
ব্যাকরণ

Multiple Choice Questions, marks- 1

🛑রাজবাহনচরিতম্

  • রাজবাহনচরিতম্ পাঠ্যাংশটি উৎস কী— (A) দশকুমারচরিতম্ (B) বিক্রমোর্বশীয়ম্ (C) মালবিকাগ্নিমিত্রম্ (D) কোনটিই নয়
  • রাজবাহন ও অবন্তিসুন্দরী স্বপ্নে কোন্ প্রাণীকে দেখেছিলেন— (A) বাঘ (B) কচ্ছপ (C) রাজহংস (D) খরগোশ
  • অবন্তিসুন্দরী রাজবাহনের থেকে কোন্ বৃত্তান্ত শুনেছিলেন— (A) দশাবতার বৃত্তান্ত (B) চতুর্দশ ভুবনবৃত্তান্ত (C) রামায়ণ বৃত্তান্ত (D) মহাভারত বৃত্তান্ত

🛑যোগঃ কর্মসু কৌশলম্

  • মিথ্যাচারী ব্যক্তি স্মরণ করে— (A) ইন্দ্রিয়ের বিষয়গুলিকে (B) ব্রহ্মকে (C) পরমেশ্বরকে (D) কোনটিই নয়
  • ”पवित्रमिह विद्यते” এখানে পবিত্র বস্তুটি কি— (A) ধন (B) জ্ঞান (C) মান (D) অহংকার
  • ”तमाहुः पण्डितं बुधाः” এখানে ‘तम्’ বলতে কার কথা বলা হয়েছে— (A) যাঁর সকল কর্মই কামনা যুক্ত (B) যাঁর সকল কর্মই আসক্ত (C) যাঁর সকল কর্মই নিষ্কাম (D) কোনটিই নয়
  • কর্ম কোথা থেকে উৎপন্ন — (A) অগ্নি (B) বায়ু (C) ব্রহ্ম (D) কোনটিই নয়
  • শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন— (A) বিদুরকে (B) সঞ্জয়কে (C) কর্ণকে (D) অর্জুনকে

🛑দুর্বাসসঃ অভিশাপঃ

  • ‘দুর্বাসসঃ অভিশাপঃ’ পাঠ্যাংশটি কোন্ নাটকের অংশ— (A) অভিজ্ঞানশকুন্তলম্ (B) বিক্রমোর্বশীয়ম্ (C) মালবিকাগ্নিমিত্রম্ (D) কোনটিই নয়
  • শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কি— (A) অনসূয়া ও প্রিয়ংবদা (B) প্রিয়ংবদা ও কাদম্বিনী (C) অনসূয়া ও কাদম্বিনী (D) সুলেখা ও অনুলেখা
  • দুষ্যন্ত-শকুন্তলার কোন্ মতে বিবাহ হয়েছিল — (A) প্রাজাপত্য (B) রাক্ষস (C) পৈশাচ (D) গান্ধর্ব
  • শকুন্তলকে কে অভিশাপ দিয়েছিল— (A) ঋষি কণ্ব (B) ঋষি মারীচ (C) ঋষি গৌতম (D) ঋষি দুর্বাসা
  • “अतिथीनामिव निवेदितम्” উক্তিটি কার — (A) অনসূয়ার (B) প্রিয়ংবদার (C) রাজা দুষ্যন্তের (D) পিতা কণ্বের

🛑লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস

  • ‘চারুদত্ত’ নাটকে চারুদত্ত কে ছিলেন— (A) রাজকুমার (B) ধনী বণিক (C) দরিদ্র ব্রাহ্মণ (D) বালচরিত
  • ভাসের কোন্ নাটকে যুদ্ধদৃশ্য দেখানো হয়েছে— (A) অভিষেক (B) ঊরুভঙ্গ (C) চারুদত্ত (D) বালচরিত
  • মহাকবি ভাসের একটি রাজনৈতিক নাটক হল — (A) অবিমারক (B) চারুদত্ত (C) অভিষেক (D) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ
  • ভাসের আবিষ্কৃত নাটকগুলির পাণ্ডুলিপি ———–হরফে রচিত (শূন্যস্থান পুরণ করো)— (A) সংস্কৃত হরফে (B) কেরলী হরফে (C) মালায়ালম্ হরফে (D) কন্নড় হরফে
  • পুরাণের লক্ষণ কয়টি— (A) 4 টি (B) 5 টি (C) 6 টি (D) 7 টি
  • সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণের নাম কী— (A) বিষ্ণুপুরাণ (B) বায়ুপুরাণ (C) ভাগবতপুরাণ (D) স্কন্দপুরাণ
  • মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই— (A) বিষ্ণুপুরাণ (B) বায়ুপুরাণ (C) মৎস্যপুরাণ (D) কোনটিই নয়

🛑ব্যাকরণ

  • সমাস শব্দের ব্যুৎপত্তি হল— (A) সম্ – অস্ + ঘঞ্ (B) সম্ – অশ্ + ঘঞ্ (C) সম্ – অস্ + অপ্ (D) সম্ – অশ্ + অচ্
  • ‘ভিক্ষায়াঃ অভাবঃ’ এর সমাসবদ্ধ পদটি— (A) অব্যয়ীভাব সমাস (B) তৎপুরুষ সমাস (C) দ্বন্দ্ব সমাস (D) কোনোটিই নয়
  • ‘পুত্রহিতম্’ এর সঠিক ব্যাসবাক্যটি চিহ্নিত করো:- (A) পুত্রায় হিতাম্ (B) পুত্রং হিতম্ (C) পুত্রস্য হিতম্ (D) হিতং পুত্রম্
  • অপত্য শব্দের অর্থ কী?A) ধাত্ববয়ব (B) বিভক্তি (C) বংশধর (D) সমাস
  • দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে হয়—  (A) ঈয়সূন্ (B) ইষ্ঠন্ (C) তমপ্ (D) ইমনিচ্
  • ‘রামঃ বনং গচ্ছতি’ বাক্যে ‘বনং’ পদটিতে কোন্ কারক বিভক্তি হয়েছে — (A) কর্তায় প্রথমা (B) কর্মে দ্বিতীয়া (C) করণে তৃতীয়া (D) সম্প্রদানে চতুর্থী
  • অপবর্গে কোন্ বিভক্তি হয়— (A) প্রথমা (B) দ্বিতীয়া (C) তৃতীয়া (D) চতুর্থী

HS 4th Semester Sanskrit Suggestion 2027

Leave a Comment