জ্যাঁ পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব । Jean Piaget’s Cognitive Development Theory

জ্যাঁ পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব CTET বা WB TET এর জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতিবারই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দু-তিনটি প্রশ্ন আসে। এখানে গল্পের ছলে ও বাস্তবিক উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝানো হয়েছে।

জ্যাঁ পিয়াজের পুরো নাম জ্যাঁ উইলিয়াম ফ্রিৎস পিয়াজে। তিনি ছিলেন একজন সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি শিশুদের জ্ঞানীয় বিকাশ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেন। তিনি মনে করতেন যে, শিশুর কেবলমাত্র তথ্য গ্রহণকারী নয় বরং সক্রিয়ভাবে নিজের জ্ঞান গঠন করে। শিশুদের চিন্তাধারা বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরে বিকশিত হয়। এই স্তরগুলিই “Stages of Cognitive Development” নামে পরিচিত। তিনি বিশ্বাস করতেন প্রতিটি স্তর পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে গঠিত ও শিশুর বুদ্ধিভিত্তিক পরিপক্বতা ধাপে ধাপে বাড়ে। এই স্তরগুলো সর্বজনীন (Universal) ও ক্রমধারাবাহিক।

Piaget এবং Kohlberg জ্ঞানীয় বিকাশ তত্ত্বের তুলনামূলক আলোচনা

বিষয়PiagetKohlberg
মূল বিষয়জ্ঞানীয় ও নৈতিক বিকাশনৈতিক যুক্তির বিকাশ
ভিত্তিCognitive DevelopmentMoral Reasoning
পর্যায়নৈতিকতার কয়েকটি পর্যায়3 টি স্তর, 6 টি পর্যায়
প্রভাবশিশুদের নৈতিক চিন্তাশিশু থেকে প্রাপ্তবয়স্কের নৈতিক যুক্তি
পদ্ধতিপর্যরেক্ষণ ও নৈতিক পরিস্থিতিMoral Dilemma
গুরুত্বপূর্ণ ধারণাHeteronomous ও Autonomous MoralityPreconventional, Conventional, Postconventional

পিয়াজের গুরুত্বপূর্ণ ধারণা

পিয়াজের তাঁর জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা টার্ম ব্যবহার করেছেন। সেগুলি নিম্নে ব্যাখ্যা করা হয়েছে।

🛑1. Schema (স্কিমা):- কোনো বিষয় সম্পর্কে মনে গঠিত মানসিক কাঠামো বা ধারণার ছক। যার মাধ্যমে ব্যক্তি নতুন অভিজ্ঞতা গ্রহণ করে।

🛑2. Assimilation (আত্মীকরণ):- Assimilation বা আত্মীকরণ হলো পুরানো Schema ব্যবহার করে নতুন অভিজ্ঞতাকে বোঝা।

🛑3. Accommodation (সহযোজন):- যখন নতুন অভিজ্ঞতা পুরানো Schema র সঙ্গে মেলে না, তখন সেই Schema কে পরিবর্তন করে নতুন Schema তৈরি করা।

🛑4. Adaptation (অভিযোজন):- Adaptation বা অভিযোজন হলো নতুন অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া। Assimilation + Accommodation = Adaptation

কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব । Kohlberg’s Theory of Moral Development👈

🛑5. Equilibrium (সাম্যাবস্থা):- যখন নতুন অভিজ্ঞতা পুরানো Schema র সঙ্গে মিলে যায়, তখন তার মধ্যে একটি মানসিক ভারসাম্য তৈরি হয়, তাকে সাম্যাবস্থা বলে।

🛑6. Disequilibrium (অসাম্যাবস্থা):- যখন নতুন অভিজ্ঞতা পুরানো Schema র সঙ্গে মেলে না, তখন তার মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, তাকে অসাম্যাবস্থা বলে।

Leave a Comment