CTET Paper-II Bengali January 2021 এর প্রশ্নগুলির উত্তর করে দেওয়া আছে। Central Teacher Eligibility Test এর প্রশ্নগুলি কেমন ধরণের হতে পারে, সে ধারণা পেতে সালের প্রশ্নগুলির অনুশীলন করা জরুরী।
CTET এ যে দুটি Language রাখতে হয়, তার মধ্যে একটি বাংলা রাখতে পারেন। এ বিষয়ে খুব সহজেই score করতে পারবেন। বাংলাকে যদি Language I নির্বাচন করেন, তাহলে 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর আপনি যদি Language II নির্বাচন করেন তবে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে LANGUAGE–I এ গদ্য থেকে 9 এবং পদ্য থেকে 6 মোট 15 নম্বর এবং LANGUAGE–II এ দুটি গদ্যাংশ থেকে 8+7 মোট 15 নম্বর। অর্থাৎ LANGUAGE–I এবং LANGUAGE–II মিলিয়ে সর্বমোট 30 নম্বরের প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।
PART- IV, LANGUAGE–I, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা- I হিসাবে নির্বাচিত করেছেন, তাঁরা অবশ্যই ভাগ-IV (91 থেকে 120 নং প্রশ্ন)-এর উত্তর দেবেন।
নির্দেশ:– নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
ফের ম্যালিঙ্গা বাঁশ বনে দেখা মিলল শার্দুল সম্রাটের। এবার বাঘমামার দেখা পেলেন বনকর্মী অজিত রায়। ৩ ফেব্রুয়ারি সন্ধে ৬টার পর ন্যাওড়াভ্যালি জাতীয় উদ্যানের চৌদাফেরি এলাকায় বাঘের ছবি ধরা পড়ে তাঁর ক্যামেরায়। পরদিন সকালেও ফের জায়গায় বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিন্হা বলেন, ‘বনকর্মীরা যে সজাগ রয়েছেন, আমাদের ক্যামেরা যে ঠিকমতো কাজ করছে তা আরও একবার প্রমাণিত হল।’ ২০২০ সালের প্রথম দিনটিতেই চমকে দিয়েছিল ন্যাওড়াভ্যালি। জাতীয় উদ্যানের ৬ মাইল এলাকার কাছে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। তবে ১৭ ও ১৮ ডিসেম্বর ট্র্যাপ ক্যামেরাতে যে বাঘের ছবি ধরা পড়েছিল, এটি সেই বাঘ নাও হতে পারে । ছবিটি খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে। এবারে দেখা বড় আকৃতির নাদুশনুদুশ বাঘটি অল্প সময়ের মধ্যে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। অনুমান, প্রায় ১৫০ বর্গ কিমি এলাকার জাতীয় উদ্যানটির ভেতর এই মুহুর্তে ২-৩টি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। চোরাশিকারিদের কথা মাথায় রেখে বছরের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে বনচৌকির সংখ্যা বাড়ানো হবে। আরও ট্র্যাপ ক্যামেরা লাগানো হবে। ২০১৭ থেকে প্রতি বছরই ন্যাওড়াতে বাঘের ছবি ধরা পড়ছে।
স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার অনিমেষ বসু বলেন, ‘খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে, রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে ন্যাওড়াভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে।’ অনিমেষবাবুর কথায়, গোটা দেশের মধ্যে নামডাফা অরণ্যের পর ন্যাওড়াভ্যালি দ্বিতীয় অরণ্য যেখানে, ৭ প্রজাতির বিড়াল গোত্রের প্রাণির দেখা মেলে। এখানে মানুষের ছোঁয়া কম পড়েছে। দেশের অন্যতম ‘ভার্জিন’ ফরেষ্ট। উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, ‘আশা করছি দ্রুত আরও ফটো আসবে। আমরা গোটা বিষয়টির ওপর নজর রেখেছি।’ ম্যালিঙ্গা বাঁশের বন নিয়ে কিছুটা চিন্তিত বিশেষজ্ঞ মহল। হাজার হাজার বছর ধরে গজিয়ে ওঠা বাঁশের গভীর এই বন বাঘের অবাধ বিচরণের পক্ষে সুবিধাজনক নয়। গভীর বাঁশবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। বন দপ্তর প্রায় ২ বছরের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। ম্যানেজমেন্টের দিকেও নজর রাখছে।
MCQ প্রশ্নোত্তর
CTET Paper-II Bengali January 2021 MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. ন্যাওড়া ভ্যালির জঙ্গলে কয়টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণী বাস করে?
(A) চার
(B) পাঁচ
(C) ছয়
(D) সাত
উত্তর👈
(D) সাত
2. মালিঙ্গা বন বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধাজনক নয় কেন?
(A) গভীর বাঁশবনটি বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়।
(B) এই বনটিতে শিকার পাওয়া যায় না।
(C) জঙ্গল গভীর হওয়ার অন্ধকারে বাঘ ভালো দেখতে পায় না।
(D) জঙ্গলটি জলে ডোবা তাই শিকার থাকলেও বাঘ ধরতে পারে না।
উত্তর👈
(A) গভীর বাঁশবনটি বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়।
3. চৌদাফেরি এলাকায় বাঘের ছবি কার ক্যামেরায় ধরা পড়েছিল?
(A) রবিকান্ত সিনহার
(B) অনিমেষ বসুর
(C) অজিত রায়ের
(D) উজ্জ্বল ঘোষের
উত্তর👈
(C) অজিত রায়ের
4. ‘নাদুশনুদুশ’ শব্দটির বিপরীত অর্থ নীচের কোনটি?
(A) রোগা পাতলা
(B) মোটা সোটা
(C) ছোট খাটো
(D) জুবুথুবু
উত্তর👈
(A) রোগা পাতলা
5. ‘গভীর বাঁশবনে’ শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না।
বাক্যটিতে ‘গভীর বাঁশবনে’ কোন কারক?
(A) অধিকরণ কারক
(B) করণ কারক
(C) অপাদান কারক
(D) নিমিত্ত কারক
উত্তর👈
(A) অধিকরণ কারক
6. ‘গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে, রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে ন্যাওড়া ভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভিবিক রয়েছে’। এটি কোন শ্রেণীর বাক্য?
(A) সরল বাক্য
(B) জটিল বাক্য
(C) যৌগিক বাক্য
(D) মিশ্র বাক্য
উত্তর👈
(B) জটিল বাক্য
7. নীচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটিই ‘জঙ্গল’- এর সমার্থক শব্দ?
(A) অরণ্য; নীরজ
(B) বন; গিরি
(C) বন; অরণ্য
(D) জলজ; নীরজ
উত্তর👈
(C) বন; অরণ্য
8. প্রদত্ত গদ্যংশটিতে লেখক কাকে ‘মামা’ বলে সম্বোধন করেছেন?
(A) বনপাল
(B) বনকর্মী
(C) বাঘ
(D) মালিঙ্গা ম্যানেজমেন্টকে
উত্তর👈
(C) বাঘ
9. ২০১৭ সাল থেকে ন্যাওড়া ভ্যালির জঙ্গলে প্রায়শ:ই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে এটি কী প্রমাণ করে?
(A) বাঘগুলি জঙ্গলের ভিতরে থাকতে পারছে না।
(B) ন্যাওড়া ভ্যালির পরিবেশ বাঘের জন্য সুস্থ স্বাভাবিক।
(C) পর্যটকেরা গভীর জঙ্গলে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়।
(D) বনকর্মীরা একই বাঘের বারবার ছবি তোলে।
উত্তর👈
(B) ন্যাওড়া ভ্যালির পরিবেশ বাঘের জন্য সুস্থ স্বাভাবিক।
নির্দেশ:– নিম্নলিখিত পদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
গ্রাম উঠে গিয়েছে শহরে-
শূন্য ঘর, শূন্য গোলা,
ধান বোনা জমি আছে পড়ে।
শুকানো তুলসীর মঞ্চে
নিষ্প্রদীপ অন্ধকার নামে,
আগাছায় ভরেছে উঠোন।
সূর্য পাটে বসেছে কখন।
রাখালের দেখা নেই-
কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো;
ঢেঁকিতে ওঠে না পাড়,
একটি কলসীও জল ওঠায় না ঘাটে।
বুনো ঘাসে পথ ঢাকে,
বিনা শাঁখে সন্ধ্যা হয়,
সূর্য বসে পাটে।
তাঁতি বোনে না কো তাঁত,
কলু আর ঘোরায় না ঘানি;
কুমোরের ঘরে চাবি,
ঝাঁপ বন্ধ, নিরুদ্দেশ হয়েছে দোকানি,
হাতুড়ি বিকিয়ে হাটে
ভস্ম মেখে পড়ে থাকে বেকার হাপর।
যে পথে কামার গেছে
কে জানে সে পথের খবর?
10. আগে গ্রামে সন্ধেবেলায় কীসের ধ্বনি শোনা যেত?
(A) শঙ্খের
(B) ঘন্টার
(C) কাঁসরের
(D) ঢোলকের
উত্তর👈
(A) শঙ্খের
11. নীচের বিকল্পগুলিতে তিনটি করে জীবিকার নামের উল্লেখ রয়েছে। কোন বিকল্পটির তিনটি জীবিকারই উল্লেখ এই পদ্যাংশটিতে রয়েছে?
(A) তাঁতি, কুমোর, গোয়ালা
(B) তাঁতি, কুমোর, কামার
(C) চাষি, কুমোর, কামার
(D) তাঁতি, মাঝি, কামার
উত্তর👈
(B) তাঁতি, কুমোর, কামার
12. পথ কীসে ঢেকে গেছে?
(A) ঘাসে
(B) মাটিতে
(C) কাদায়
(D) জলে
উত্তর👈
(A) ঘাসে
13. ‘নিষ্প্রদীপ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে সঠিক উত্তরটি কী হবে?
(A) নিষ+ প্রদীপ
(B) নিষ্প্র + দীপ
(C) নি + প্রদীপ
(D) নিঃ + প্রদীপ
উত্তর👈
(D) নিঃ + প্রদীপ
14. “বুনো ঘাসে পথ ঢাকে
বিনা শাঁখে সন্ধ্যা হয়
সূর্য বসে পাটে।”
এই অংশটির নিম্নলিখিত কোন পদটি করণ কারক?
(A) বুনোঘাসে
(B) শাঁখে
(C) সূর্য
(D) পাটে
উত্তর👈
(A) বুনোঘাসে
15. কবিতায় মূল সুর কী?
(A) গ্রামের বর্ণনা
(B) শহরের বর্ণনা
(C) গ্রামীণ চিন্তাধারা শহরকে ধ্বংস করেছে।
(D) নগরসভ্যতার উজ্জ্বলতায় গ্রাম অন্ধকারাচ্ছন্ন হয়েছে।
উত্তর👈
(D) নগরসভ্যতার উজ্জ্বলতায় গ্রাম অন্ধকারাচ্ছন্ন হয়েছে।
PART- V, LANGUAGE–II, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা-II হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ-V (121 থেকে 150 নং প্রশ্ন) এর উত্তর দেবেন।
নির্দেশঃ- নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) নিকটতম উত্তর নির্বাচন করুন। CTET Paper-II Bengali January 2021
দূর থেকে বদ্রীনাথের ক্ষুদ্র গ্রামখানি যখন প্রথম দৃষ্টিগোচর হ’লো তখন আনন্দ ও উল্লাস করবার শারীরিক এবং মানসিক সঙ্গতি নেই। কেমন করেই বা থাকবে? আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেচি নিঃশেষিত তৈল-প্রদীপের মতো। দীর্ঘ পঁচিশ দিনের যে দুঃখময় ইতিহাসটা আমাদের পিছনে পড়ে রইলো, তাকে আমরা ভুলেই গেচি, আজ আমাদের যাত্রার শেষ, দুঃখ-দহনের নিবৃত্তি। আমাদের সেদিনের সামান্য তীর্থযাত্রা আজ বিরাটের পদতল স্পর্শ করেচে। মন বললে, তুমি এই? এই তোমার রূপ? যার জন্য এলাম সে ত মন্দিরে নেই, সে যে তোমার আছে পথে-পথেই! সামান্য মন্দিরে তুমি ত বন্দী নও।
গঙ্গার পুল পার হয়ে ঢুকলাম গ্রামে। গ্রামের নামও বদরিকাশ্রম; কেউ বলে বদ্রী বিশালা, কেউ বা নারায়ণাশ্রম। প্রথমেই বাঁ-হাতি ছোট ডাকঘর। তারপরেই পথের দু’ধারে ছোট ছোট দোকান। আকাশ মেঘলা, ঝুপ-ঝুপ করে বৃষ্টি পড়চে, বাতাসের বেগে ও অসহ্য ঠাণ্ডায় কোনোদিকে আর মুখ ফেরাবার উপার নেই। তাড়াতাড়ি নির্দিষ্ট বাসায় এসে উঠলাম।
বাসাটির আভিজাত্য অল্প নয়, বেশ পাকা পাথরের দোতলা বাড়ি। দরজা, জানলা উপরে ওঠবার সিঁড়ি, সম্মুখে পাথরের খাদরি-করা প্রকাণ্ড চত্বর। এটি আমাদের পাণ্ডার বাসা-বাটি। যে পাণ্ডাকে আমরা আশ্রয় করেচি, তিনি এখানে বেশ প্রসিদ্ধ, নাম-ডাক আছে। তাঁরা পাঁচ ভাই। সূর্যপ্রসাদ, রামপ্রসাদ প্রভৃতি। পুত্রের নাম পিয়ারীলাল। দেবপ্রয়াগেও এঁদের প্রতিনিধি আমাদের তত্ত্বাবধান করেছিলেন। প্রথমেই এঁদের অতিথি-সৎকারে আমরা কৃতজ্ঞ বোধ করলাম। নীচের ঘরে কতকগুলি কম্বল এনে এঁরা আমাদের জন্য বিছিয়ে দিলেন, কাঠ এনে আগুন জ্বালালেন। এই আগুন আর কম্বল সেই দুর্যোগে আমাদের জীবন দান করলো। সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদের মতো এমন ভদ্র ও সদালাপী পাণ্ডা তীর্থস্থানে অতি বিরল। প্রায় প্রত্যেক বাঙালী এবং হিন্দুস্থানী যাত্রীই এঁদের বাসাবাটীতে এসে ওঠেন।
দুর্যোগ ও ঠাণ্ডায় অকর্মণ্য হয়ে সমস্ত দিন ঘরের ভিতরে অতি অস্বস্তিতে কাটতে লাগলো। মাছি নেই, কিন্তু কাপড়চোপড় ও কম্বলে পোকার ভয়ানক উৎপাত। আহারাদি তথৈবচ। রান্নাবান্নার জায়গাও নেই, সুবিধাও নেই, শক্তিও নেই- অতএব আমরা সিংয়ের মারফৎ পুরি আনাতে হ’লো। ধন্য পুরি! পুরিই সর্বদেশে অগতির গতি।
1. নীচে প্রদত্ত কোন নামটিতে গ্রামটি কারোর কাছেই পরিচিত নয়?
(A) বদরিকাশ্রম
(B) বদ্রি বিশালা
(C) বদরিকানাথ
(D) নারায়ণাশ্রম
উত্তর👈
(C) বদরিকানাথ
2. কম্বল গায়ে দিয়ে লেখক ও তাঁর সঙ্গীদের কেন অসুবিধে হচ্ছিল?
(A) কম্বল ভিজে ছিল
(B) কম্বল ছোট ছিল
(C) কম্বল নোংরা ছিল
(D) কম্বলে পোকা ছিল
উত্তর👈
(D) কম্বলে পোকা ছিল
3. বদ্রীনাথে এসে লেখক কী অনুভব করলেন?
(A) দেবতা কেবলমাত্র মন্দিরেই থাকেন।
(B) দেবতা কেবলমাত্র বদ্রীনাথেই থাকেন।
(C) দেবতা কেবলমাত্র তীর্থস্থানেই থাকেন।
(D) দেবতা থাকেন সকল পথে পথেই।
উত্তর👈
(D) দেবতা থাকেন সকল পথে পথেই।
4. পান্ডাদের পাঁচ ভাইয়ের মধ্যে কেবল দু’জনের নাম প্রদত্ত গদ্যাংশে উল্লেখ করা হয়েছে। সে দুটি নাম কী কী?
(A) সূর্যপ্রসাদ, পিয়ারীলাল
(B) সূর্যপ্রসাদ, রামপ্রসাদ
(C) রামপ্রসাদ, অম্রা সিং
(D) অমরা সিং, পিয়ারীলাল
উত্তর👈
(B) সূর্যপ্রসাদ, রামপ্রসাদ
5. ‘বেশ পাকা পাথরের দোতালা বাড়ি’ ‘বেশ’ কোন জাতীয় বিশেষণ?
(A) বিশেষ্যের বিশেষণ
(B) সর্বনামীয় বিশেষণ
(C) বিশেষণের বিশেষণ
(D) ক্রিয়া বিশেষণ
উত্তর👈
(C) বিশেষণের বিশেষণ
6. ‘তথৈবচ’ সন্ধিবিচ্ছেদ করলে সঠিক উত্তরটি হবে-
(A) তথা + ইবচ
(B) তথ+ ঐবচ
(C) তথৈ + এবচ
(D) তথা + এবচ
উত্তর👈
(D) তথা + এবচ
7. “আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো”। বাক্যটিতে কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে?
(A) অনুপ্রাস
(B) শ্লেষ
(C) উপমা
(D) যমক
উত্তর👈
(C) উপমা
8. বদ্রীনাথের যাত্রাপথে দূর থেকে সর্বপ্রথম লেখকের কী দৃষ্টিগোচর হল?
(A) ছোট গ্রাম
(B) মন্দির
(C) আশ্রম
(D) দোকান
উত্তর👈
(A) ছোট গ্রাম
নির্দেশ:- নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন। CTET Paper-II Bengali January 2021
মৌখালি গ্রাম আকারে বড়। পুব আর পশ্চিমে টানা লম্বা অনেকটা। পুবে বামনখালি সীমানা, পশ্চিমে মিণগঞ্জ অব্দি। উত্তর আর দক্ষিণে কয়েকটা ছোট ছোট গ্রাম এর সঙ্গে মিশে যাওয়ায় আকৃতি খানিকটা পটলের মত। পুব আর পশ্চিমে দু’ঠ্যাং ছড়িয়ে মৌখালি যেন দাপট নিয়ে দাঁড়িয়ে আছে সবার দণ্ডমুণ্ড হয়ে।…
মৌখালির দু’ দণ্ডের মধ্যে আড়াআড়ি খুব পুরনো। প্রায় তিন পুরুষের। কারোর সঙ্গে কারো সম্ভাব নেই। এমন কি বিবাদেরও শেষ নেই।
এর সূত্র আজ প্রায় অনেকেই ভুলে গেছে। ইতিহাসের পাতা বিবর্ণ। কিন্তু রেওয়াজটা রয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যেও নিয়মের মত চলে আসছে সেটা। অনেকটা উদয় আর অস্তের মত চির সত্য।
রেষারেষির ধরনটা অবশ্য একালে এসে অনেকটা ভোল পালটেছে। মামলা মোকদ্দমা রাহাজানি দুই পুরুষ অব্দি খুব জমাট ভাবেই চলত। আর সম্ভবত তিন পুরুষে আসতে আসতেই দুই গোষ্ঠী খানিকটা নিঃস্ব হয়ে পড়েছিল। ক্ষয়িষ্ণু বুদ্ধিমান বংশধরেরা হয়ত নিজেদের ক্ষমতার জোরটা খুব ভাল ভাবেই বুঝে উঠতে পেরেছিলেন। তাই বিপদের ধরনও বদলে যায়। ‘কার কত আর্থিক সংগতি’ এটা প্রমাণ করতেই এখন দু’ গোষ্ঠীর প্রাণান্ত। তবু এই ‘সংগতির’ দাপটের মধ্যেই দ্বন্দ্বটা এখন সীমাবদ্ধ। পুজোর সময়ই প্রমাণের ধূম লাগে বেশি। উভয় পক্ষেরই বিরাট করে পুজো হয়। পাঁচ মাস আগে থেকেই শুরু হয় কুমোর চর্চা ঠাকুর চর্চা। কার ঠাকুর কত বড় কুমোরের হাতে উঠবে, কার ঠাকুর মণ্ডপের চালা টপকাবে, বেশ জাঁক করেই প্রচার শুরু হতে থাকে।
পুব আর পশ্চিমে যত বিবাদই থাক হাট একটাই। হাটে দু’ পক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায়ই মারামারি করে বসে। যে পক্ষ যত বেশি মার খায় সে পক্ষের তত বেশি জিদ চাপে। ক্ষমতার দৌড় দেখাতে সাতদিনেও উৎসবের জোয়ার শেষ হয় না।
গত সনে পুব মৌখালির মেজ কর্তা রাখাল বাঁডুজ্যের মুখের আদলের সঙ্গে ওঁদের অসুরের সাদৃশ্য নিয়ে রীতিমত রক্তারক্তি হয়ে গিয়েছিল।
এবার হঠাৎ শোনা গেল পশ্চিম মৌখালির নকুল ভট্টা বাদামতলির সেরা ঢাকী মাধব নট্রকে বায়না করেছেন। কথাটা হাটের মুখে ছড়িয়ে গেলে পুব মৌখালির ভাসান চক্কোত্তি অত্যন্ত উত্তেজিতভাবে রাখাল বাঁডুজ্যেকে খবরটা পৌঁছে দিয়ে ঘন ঘন তামাক টানতে লাগল।
রাখাল বললেন, বলছে?
9. মৌখালির দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে দ্বন্দ্ব। সংঘাত প্রায় কতদিন ধরে চলছে?
(A) দুই পুরুষ
(B) তিন পুরুষ
(C) পাঁচ পুরুষ
(D) সাত পুরুষ
উত্তর👈
(B) তিন পুরুষ
10. মৌখালির দুই গোষ্ঠীর দ্বন্দ্বটা এখন কীসে এসে দাঁড়িয়েছে?
(A) আর্থিক সংগতি
(B) শিক্ষাগত যোগ্যতা
(C) জাতিগত
(D) ধর্মগত
উত্তর👈
(A) আর্থিক সংগতি
11. পশ্চিম মৌখালির অসুরের সাথে কার মুখের আদলের সাদৃশ্য ছিল?
(A) ভাসান চক্কোত্তি
(B) মাধব নট্ট
(C) রাখাল বাড়ুয্যে
(D) নকুল ভট্টায
উত্তর👈
(C) রাখাল বাড়ুয্যে
12. ‘ক্ষয়িষ্ণু’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
(A) অক্ষয়
(B) ক্ষয়
(C) বর্ধিষ্ণু
(D) সহিষ্ণু
উত্তর👈
(C) বর্ধিষ্ণু
13. “হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায়ই মারামারি করে বসে” বাক্যটি জটিলবাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপ কোনটি হবে?
(A) হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করে এবং প্রায়ই মারামারি করে বসে।
(B) হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে যায় বলে প্রায়ই মারামারি করে বসে।
(C) যদি ও হাটের দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে যায় তবুও প্রায়ই মারামারি করে বসে।
(D) যখন হাটের দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে যায় তখন প্রায়ই মারামারি করে বসে।
উত্তর👈
(D) যখন হাটের দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে যায় তখন প্রায়ই মারামারি করে বসে।
14. ‘রক্তারক্তি’ পদটি কোন সমাসের উদাহরণ?
(A) বহুব্রীহি
(B) অব্যয়ীভাব
(C) তৎপুরুষ
(D) দ্বিগু
উত্তর👈
(A) বহুব্রীহি
15 নীচের কোন গ্রামটির আকৃতি মনেকটা পটলের মতো?
(A) বামন খলি
(B) মিঞা গঞ্জ
(C) মৌখালি
(D) বাদামতলি
উত্তর👈
(C) মৌখালি
অনুরূপ পাঠ
CTET Paper-II Bengali January 2021 MCQ প্রশ্ন ও উত্তর এর মতো ctet এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও—
