গার্ডেনারের বহুমুখী বুদ্ধি তত্ত্ব CTET বা WB TET এর জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতিবারই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দু-তিনটি প্রশ্ন আসে। এখানে গল্পের ছলে ও বাস্তবিক উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝানো হয়েছে।
গার্ডেনারের পুরো নাম হাওয়ার্ড গার্ডেনার। তিনি ছিলেন একজন আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি 1943 সালের 11 ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। নাৎসি জার্মানি থেকে আসা ইহুদি শরণার্থীর সন্তান ছিলেন গার্ডেনার। তিনি তাঁর অধিকাংশ প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন করেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ে। 1971 সালে বিকাশমূলক মনোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তাঁর প্রাতিষ্ঠানিক পদের মধ্যে ছিল বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে স্নায়ুবিজ্ঞানের অধ্যাপনা এবং হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনে শিক্ষার অধ্যাপনা, তিনি জন এইচ. এবং এলিজাবেথ এ. হক্স জ্ঞান ও শিক্ষা বিষয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন
গার্ডেনারের বহুমুখী বুদ্ধি তত্ত্ব
‘ফ্রেমস অফ মাইন্ড’ গ্রন্থে গার্ডনার বহুমুখী বুদ্ধির তত্ত্ব উপস্থাপন করেন। বুদ্ধিমত্তাকে জটিল প্রতিমান বা প্যারাডাইমের বিশদ বিবরণ দেন। তিনি বুদ্ধির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বুদ্ধির বহুমুখী তত্ত্ব আবিষ্কার করেন। তিনি বুদ্ধি একাধিক। তাঁর মতে মানুষের বুদ্ধিমত্তা আট বা ততোধিক অপেক্ষাকৃত স্বায়ত্তশাসিত বৌদ্ধিক ক্ষমতা নিয়ে গঠিত। যথা– ভাষাগত বুদ্ধিমত্তা, যৌক্তিক-গাণিতিক বুদ্ধিমত্তা, সংগীত বিষয়ক বুদ্ধিমত্তা, শারীরিক-গতিবিষয়ক বুদ্ধিমত্তা, স্থানিক বুদ্ধিমত্তা, আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, এবং প্রকৃতিবাদী বুদ্ধিমত্তা।
জ্যাঁ পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব । Jean Piaget’s Cognitive Development Theory👈
ভাষাগত বুদ্ধিমত্তা (Linguistic Intelligence)
ভাষাগত বুদ্ধিমত্তা হল শব্দ, ভাষা ও বক্তব্যকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে নিজের ভাব ব্যক্ত করা এবং অপরের বক্তব্যকে বোঝার ক্ষমতা।
উদাহরণ:- কবি-লেখক, শিক্ষক, সংবাদিক, আইনজীবী প্রভৃতি পেশার ব্যক্তি ভাষাগত বুদ্ধিমত্তার প্রকাশ করতে পারেন।
যৌক্তিক-গাণিতিক বুদ্ধিমত্তা (Logical-Mathematical Intelligence)
যৌক্তিক-গাণিতিক বুদ্ধিমত্তা হল যুক্তি প্রয়োগ, সমস্যা সমধান ও সংখ্যা গণনার মাধ্যমে কাজ করার ক্ষমতা।
উদাহরণ:- গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক প্রমুখের কাজে এই বুদ্ধির বিশেষ ভূমিকা আছে।