সংস্কৃত শব্দরূপ হবিষ্

সংস্কৃত শব্দরূপ হবিষ্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ হবিষ্ । সংস্কৃত শব্দরূপ হবিষ্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। হবিষ্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য হবিষ্ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ হবিষ্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। হবিষ্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপহবিষ্
শব্দভেদইষ্-ভাগান্ত
লিঙ্গভেদক্লীবলিঙ্গ
অর্থঘি, ঘৃত

সংস্কৃত শব্দরূপ হবিষ্

হবিষ্ শব্দরূপ অনুশীলন করলে ইস্ ও উস্ প্রত্যয়ান্ত শব্দগুলি কন্ঠস্থ থাকবে। ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির দ্বিবচন ও বহুবচনে শেষস্থিত দুইটি স্বরবর্ণের পরিবর্তন হয়। যেমন-দ্বিবচন হ্রস্ব-দীর্ঘ এবং বহুবচনে দীর্ঘ হ্রস্ব। যথা- হবিষী, হবীংষি।

হবিষ্ শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ হবিষ্ বাংলা হরফে দেওয়া হল। মনে রাখতে হবে, সমস্ত ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তিতে কোন পার্থক্য নেই। ক্লীবলিঙ্গ শব্দ স্বরান্ত হোক কিংবা ব্যঞ্জনান্ত হোক, প্রথমার একবচনে ও দ্বিতীয়ার একবচনে শব্দের আকৃতির কোন পরিবর্তন হয় না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাহবিঃহবিষীহবীংষি
দ্বিতীয়াহবিঃহবিষীহবীংষি
তৃতীয়াহবিষাহভির্ভ্যাম্হভির্ভিঃ
চতুর্থীহবিষেহভির্ভ্যাম্হভির্ভ্যঃ
পঞ্চমীহবিষঃহভির্ভ্যাম্হভির্ভ্যঃ
ষষ্ঠীহবিষঃহবিষোঃহবিষাম্
সপ্তমীহবিষিহবিষোঃহবিঃষু
সম্বোধনহবিঃহবিষীহবীংষি

হবিষ্ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ হবিষ্ শব্দের রূপ দেবনাগরী হরফে।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाहविःहविषीहवींषि
द्वतीयाहविःहविषीहवींषि
तृतीयाहविषाहविर्भ्याम्हविर्भिः
चतुर्थीहविषेहविर्भ्याम्हभिर्भ्यः
पञचमीहविषःहविर्भ्याम्हभिर्भ्यः
षष्ठीहविषःहविषोःहविषाम्
सप्तमीहविषिहविषोःहविःषु
सम्वोधनहविःहविषीहवींषि

হবিষ্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

হবিষ্ শব্দরূপ কন্ঠস্থ করতে পারলে অনুরূপ শব্দগুলিও কন্ঠগত থাকবে। ইস্ ও উস্ প্রত্যয়ের স-গুলি অ-বর্ণ ভিন্ন অন্য স্বরবর্ণের পরে হওয়ায় ষত্ববিধান অনুযায়ী ষ-কার হয়েছে।

শব্দবাংলা অর্থ
বহিস্বাইরে
সর্পিস্ঘৃত
জ্যোতিষ্তেজঃ, নক্ষত্র

হবিষ্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) অর্জুনের ধনু।

উত্তর- অর্জুনস্য ধনু ।

2) লক্ষ্মণ দ্বারা ধনুর গুণ ছিল।

উত্তর– লক্ষ্মণেন ধনুষঃ গুণঃ ছিন্নঃ।

3) দুষ্যন্ত ধনুক দ্বারা হরিণটিকে মেরেছিল।

উত্তর- দুষ্যন্তঃ ধনুষা মৃগং হতবান্।

4) ভগবান্ বিধাতাকে নমস্কার।

উত্তর– ভগবতে বেধসে নমঃ।

উত্তর– জন্মভূমিঃ স্বর্গাৎ গরীয়সী ।

হবিষ্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) হবিষ্ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর– বহিস্।

2) হবিষ্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর– হবিঃষু।

3) সংস্কৃতে অনুবাদ করো – রাম শ্যামের থেকে বড়।

উত্তর– রামঃ শ্যামাৎ গরীয়ান্।

4) হবিষ্ শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর– হবিষা।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *