সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ

সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ । ভুভৃৎ শব্দ একটি ত্-কারান্ত শব্দ। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ভুভৃৎ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ

সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ শব্দের লিঙ্গ ও অর্থ।

শব্দরূপভুভৃৎ
শব্দভেদত্ -কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থরাজা, পর্বত

ভুভৃৎ শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ শব্দের বাংলা হরফে রূপ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাভুভৃৎভুভৃতৌভুভৃতঃ
দ্বিতীয়াভুভৃতম্ভুভৃতৌভুভৃতঃ
তৃতীয়াভুভৃতাভুভৃদ্ভ্যাম্ভুভৃদ্ভিঃ
চতুর্থীভুভৃতেভুভৃদ্ভ্যাম্ভুভৃদ্ভ্যঃ
পঞ্চমীভুভৃতঃভুভৃদ্ভ্যাম্ভুভৃদ্ভ্যঃ
ষষ্ঠীভুভৃতঃভুভৃতোঃভুভৃতাম্
সপ্তমীভুভৃতিভুভৃতোঃভুভৃৎসু
সম্বোধনভুভৃৎভুভৃতৌভুভৃতঃ

ভুভৃৎ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ শব্দের দেবনাগরী হরফে রূপ।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाभुभृत्भुभृतौभुभृतः
द्वतीयाभुभृतम्भुभृतौभुभृतः
तृतीयाभुभृताभुभृद्भ्याम्भुभृद्भिः
चतुर्थीभुभृतेभुभृद्भ्याम्भुभृद्भ्यः
पञचमीभुभृतःभुभृद्भ्याम्भुभृद्भ्यः
षष्ठीभुभृतःभुभृतोःभुभृताम्
सप्तमीभुभृतिभुभृतोःभुभृत्सु
सम्वोधनभुभृत्भुभृतौभुभृत-

ভুভৃৎ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

সংস্কৃত শব্দরূপ ভুভৃৎ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ নিম্নে দেওয়া হল।

শব্দঅর্থ
শশভৃৎচন্দ্র
দিনকৃৎসূর্য
পরভৃৎকাক
মহীভৃৎভূমিপাল, রাজা
মরুৎবায়ু
বিপশ্চিৎপণ্ডিত
দদৎ
বিভ্রৎ
ভুভৃৎ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

শব্দরূপ ভুভৃৎ।

1)পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ।

উত্তর- ভুভৃতাং হিমালয়ঃ শ্রেষ্ঠঃ।

2) পর্বতে মুনিরা বাস করেন।

উত্তর- ভুভৃতি মুনয়ঃ বসন্তি।

3) সূর্য প্রাণের মূল।

উত্তর- দিনকৃৎ প্রাণানাং মূলম্।

ভুভৃৎ শব্দে থেকে জিজ্ঞাস্য

1) ভুভৃৎ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর- শশভৃৎ।

2)ভুভৃৎ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- ভুভৃৎসু।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভাগ্যবান্ বালকেরা সভায় বলেছ।

উত্তর- ভাগ্যবান্তঃ বালকাঃ সভায়াং বদন্তি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *