শব্দরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর

শব্দরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর

শব্দরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ 1) অজন্ত শব্দ – শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 2) হলন্ত শব্দ – রাজন্ , ভবৎ, কর্মন্, পথিন্ , গুণিন্, দিশ্, আত্মন্ এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 3) সাংখ্যবাচক শব্দ – ত্রি, চতুঃ (তিন লিঙ্গে)। 4) সর্বনাম শব্দ – সর্ব, তদ্‌, ইদম্, কিম্ (তিন লিঙ্গে) পাঠ্যে অন্তর্ভুক্ত।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। সংস্কৃত শব্দরূপ যথাযথ ধারণা না থাকলে, সংস্কৃত ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- শিশু, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বমোট একুশটি রূপ আছে। সংস্কৃত শব্দরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর আলোচ্য বিষয়।

SAQ প্রশ্ন ও উত্তর

শব্দরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর গুলি নিম্নে দেওয়া হল।

1) শব্দরূপ কাকে বলে?
উত্তর :- সুপ্ বিভক্তিযুক্ত শব্দকে শব্দরূপ বলে। শব্দরূপের অপর নাম নামপদ বা সুবন্তপদ।

2) শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি কাকে বলে?
উত্তর :- বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে।

3) শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি কয়টি ও কী কী?
উত্তর :- শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি সাতটি। যথা- প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি।

4) শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি কতগুলি?
উত্তর :- শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি 21 টি।

5) ‘মাতৃ’ এবং ‘সাধু’ শব্দের দ্বিতীয়ার বহুবচন।
উত্তর :- ‘মাতৃ’ দ্বিতীয়ার বহুবচন- মাতৃৃ্ৃঃ। ‘সাধু’ দ্বিতীয়ার বহুবচন- মাতৃৃ্ৃঃ।

6) ‘গুণিন্’ শব্দের ষষ্ঠী বহুবচন এবং ‘পথিন্’ শব্দের প্রথমা একবচন।
উত্তর :- ‘গুণিন্’ শব্দের ষষ্ঠী বহুবচন- গুণিনাম্। ‘পথিন্’ শব্দের প্রথমা একবচন- পন্থাঃ।

7) ‘ত্রি’ (স্ত্রী) শব্দের প্রথমা বহুবচন এবং ‘চতুর্’ (ক্লীব) শব্দের দ্বিতীয়া।
উত্তর :- ‘ত্রি’ (স্ত্রী) শব্দের প্রথমা বহুবচন- তিস্রঃ। ‘চতুর্’ (ক্লীব) শব্দের দ্বিতীয়া- চত্বারি।

8) ‘কিম্’ শব্দের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের প্রথমার একবচনের রূপ দুটি লেখো।
উত্তর :- ‘কিম্’ শব্দের প্রথমা পুংলিঙ্গ একবচন- কঃ। ‘কিম্’ শব্দের প্রথমা স্ত্রীলিঙ্গ একবচন- কা।

9) দুটি ঋ-কারান্ত শব্দের উদাহরণ দাও।
উত্তর :- দুটি ঋ-কারান্ত শব্দ হলো পিতৃ ও মাতৃ।

10) সত্য-মিথ্যা নির্ণয় করো:- ক) পিতৃ পঞ্চমী দ্বিবচন- পিতুঃ, খ) পিতৃ সপ্তমী দ্বিবচন- পিত্রোঃ।
উত্তর :- ক) মিথ্যা। (খ) সত্য।

11) ‘ত্রি’ শব্দের দ্বিতীয়ার একবচন এবং ‘চতুর্’ শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপ লেখো।
উত্তর :- ‘ত্রি’ শব্দের দ্বিতীয়ার একবচন- ত্রীন্(পুং), তিস্রঃ(স্ত্রী), ত্রীনি(ক্লী)। ‘চতুর্’ শব্দের দ্বিতীয়ার বহুবচন- চতুরঃ(পুং), চতস্রঃ(স্ত্রী), চত্বারি(ক্লী)।

12) ‘রাজন্’ শব্দের দ্বিতীয়ার একবচন এবং সপ্তমীর বহুবচনের রূপ লেখো।
উত্তর :- ‘রাজন্’ শব্দের দ্বিতীয়ার একবচন- রাজানম্, ‘রাজন্’ শব্দের সপ্তমীর বহুবচন- রাজসু।

13) ‘ইন্’ ভাগান্ত চারটি শব্দ লেখো।
উত্তর :- ‘ইন্’ ভাগান্ত চারটি শব্দ হলো- পথিন্, মথিন্, পক্ষিন্, ধনিন্।

14) ‘অন্’ ভাগান্ত চারটি শব্দ লেখো।
উত্তর :- ‘অন্’ ভাগান্ত চারটি শব্দ হলো- কর্মন্, ছদ্মন্, ভস্মন্, শর্ম্মন্।

15) উ-কারান্ত পুংলিঙ্গ চারটি শব্দ লেখো।
উত্তর :- উ-কারান্ত পুংলিঙ্গ চারটি শব্দ হলো- সাধু, শিশু, কুরু, বেণু।

16) উ-কারান্ত স্ত্রীলিঙ্গ চারটি শব্দ লেখো।
উত্তর :- উ-কারান্ত স্ত্রীলিঙ্গ চারটি শব্দ হলো- ধেনু, রজ্জু, চঞ্চু, তনু।

17) ‘গুণিন্’ শব্দের অনুরূপ চারটি শব্দ লেখো।
উত্তর :- ‘গুণিন্’ শব্দের অনুরূপ চারটি শব্দ হলো- করিন্, পক্ষিন্, স্বামিন্, শিখিন্।

18) ‘কিম্’ + স্ত্রীলিঙ্গ প্রথামার দ্বিবচন এবং আত্মন্ + ষষ্ঠীর একবচন।
উত্তর :- ‘কিম্’ + স্ত্রীলিঙ্গ প্রথামার দ্বিবচন- কে। আত্মন্ + ষষ্ঠীর একবচন- আত্মনঃ।

19) অজন্ত শব্দ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তর :- স্বরান্ত শব্দ হল অজন্ত শব্দ। যেমন- নর, মুনি, ফল, নদী ইত্যাদি।

20) ‘শিশবঃ’ এবং ‘শিশুনা’ — এই দুটি পদের অর্থ কী?
উত্তর :- ‘শিশবঃ’ শব্দের অর্থ শিশুগণ। ‘শিশুনা’ শব্দের অর্থ শিশুটির দ্বারা।

21) ‘জামাতৃ’ শব্দের ষষ্ঠী ও সপ্তমীর একবচন কী কী?
উত্তর :- ‘জামাতৃ’ শব্দের ষষ্ঠীর একবচন— জামাতুঃ। ‘জামাতৃ’ শব্দের সপ্তমীর একবচন— জামাতরি।

22) (ক) धेनु – षष्ठी द्विवचनम्।
(খ) रिपु – षष्ठी वहुवचनम्।
উত্তর :- (ক) ধেনু – ষষ্ঠী দ্বিবচনম্— ধেন্বোঃ।
(খ) রিপু – ষষ্ঠী বহুবচনম্— রিপূনাম্।

23) (ক) मधु – तृतीया एकवचनम्।
(খ) दुहितृ- सप्तमी एकवचनम्।
উত্তর :- (ক) মধু – তৃতীয়া একবচনম্— মধুনা।
(খ) দুহিতৃ – সপ্তমী একবচনম্— দুহিতরি।

24) (ক) पथिन् – तृतीया एकवचनम्।
(খ) कर्मन् – द्वितीया द्विवचनम्।
উত্তর :- (ক) পথিন্ – তৃতীয়া একবচনম্— পথা।
(খ) কর্মন্ – দ্বিতীয়া দ্বিবচনম্— কর্মণী।

25) (ক) पथिन् – सप्तमी एकवचनम्।
(খ) पथिन् – द्वितीया वहुवचनम्।
উত্তর :- (ক) পথিন্ – সপ্তমী একবচনম্— পথি।
(খ) পথিন্ – দ্বিতীয়া বহুবচনম্— পথঃ।

26) (ক) मातृ – द्वितीया एकवचनम्।
(খ) राजन् – षष्ठी वहुवचनम्।
উত্তর :- (ক) মাতৃ – দ্বিতীয়া একবচনম্— মাতরম্।
(খ) রাজন্ – ষষ্ঠী বহুবচনম্— রাজ্ঞাম্।

27) (ক) सर्व (स्त्री) द्वितीया वहुवचनम्।
(খ) त्रि (पुं) – प्रथमा।
উত্তর :- (ক) সর্ব (স্ত্রী)- দ্বিতীয়া বহুবচনম্— সর্বাঃ।
(খ) ত্রি (পুং) – প্রথমা — ত্রয়ঃ।

28) (ক) राजन् – द्वितीया वहुवचनम्।
(খ) त्रि (पुं) – तृतीया।
উত্তর :- (ক) রাজন্ – দ্বিতীয়া বহুবচনম্— রাজ্ঞঃ।
(খ) ত্রি (পুং) – তৃতীয়া — ত্রিভিঃ।

29) सर्व (स्त्री ও पुं) – तृतीया एकवचनम्।
উত্তর :- সর্ব (স্ত্রী)- তৃতীয়া একবচনম্— সর্বয়া।
সর্ব (পুং)- তৃতীয়া একবচনম্— সর্বেণ।

30) मातृ – षष्ठी एकवचनम् ও द्विवचनम्।
উত্তর :- মাতৃ – ষষ্ঠী একবচনম্— মাতুঃ।
মাতৃ – ষষ্ঠী দ্বিবচনম্— মাত্রোঃ।

31) বিকল্প রূপ লেখো :- রাজনি, ধেনবে।
উত্তর :- বিকল্প রূপ:- রাজনি— রাজ্ঞি , ধেনবে— ধেন্বৈ।

অনুরূপ পাঠ

শব্দরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করো ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *