ধাতুরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর

ধাতুরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ লট্, লঙ্ ও লৃট্- এই তিন লকারের পরস্মৈপদী দা, স্থা, শ্রু, দৃশ্ ধাতু পাঠ্যে অন্তর্ভুক্ত।

ধাতুরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর, সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। সংস্কৃত ধাতুরূপ না জানলে ক্রিয়পদের সঠিক প্রয়োগ সম্ভব নয়। ক্রিয়ার মূল বা প্রকৃতির নাম ধাতু–“ভূবাদয়ো ধাতবঃ”। ক্রিয়া বোঝাতে ধাতুর পর তি, তস্, অন্তি প্রভৃতি বিভক্তি বসে। ক্রিয়ার মূল বা প্রকৃতির নাম ধাতু–“ভূবাদয়ো ধাতবঃ”। সংস্কৃত ধাতুরূপ দশটি ল-কার বিভক্তি হয়। বিভক্তিগুলির যে দশ প্রকার শ্রেণীবিভাগ আছে, ওদের প্রত্যেকটির আদিতেই ল-কার আছে। তাই ওদেরকে দশ ল-কার বলে। এদের মধ্যে লট্, লোট্, লঙ্ ও বিধিলিঙ্ -কে ‘চতুর্লকার’ বলা হয়। সাধারণতঃ ধাতুরূপের লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লুট্ এবং আর কয়েকটি প্রয়োজনীয় স্থলে লিট্, লুঙ্-এর অল্প কিছু দৃষ্টান্ত জানলেই কাজ চলে যাবে। link এ click করে দা, স্থা, শ্রু, দৃশ্ 👈 ধাতু রূপগুলি একবার চোখ বুলিয়ে নাও।

SAQ প্রশ্ন ও উত্তর

ধাতুরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর গুলি নিম্নে দেওয়া হল।

1) ধাতু কাকে বলে?
উত্তর :- “ভূবাদয়ো ধাতবঃ” অর্থাৎ ক্রিয়ার মূল বা প্রকৃতির নাম ধাতু। দা, গম্, স্থা, শ্রু, দৃশ্ ইত্যাদি ধাতু।

2) ‘লকার’ কয়টি? ‘চতুর্লকার’ কাকে বলে?
উত্তর :- ‘লকার’ দশটি। লট্, লোট্, লঙ্ ও বিধিলিঙ্ -কে ‘চতুর্লকার’ বলা হয়।

3) ‘লট্’ বলতে কোন্ কালকে বোঝায়? ‘লৃট্’ বলতে কোন্ কালকে বোঝায়?
উত্তর :- ‘লট্’ বলতে বর্তমান কালকে বোঝায়। ‘লৃট্’ বলতে ভবিষ্যৎ কালকে বোঝায়।

4) অতীত কালে কোন্ লকার বিহিত হয়? উদাহরণ দাও।
উত্তর :- লঙ্ লকার অতীত কালে বিহিত হয়। তবে লট্ লকারের সঙ্গে ‘স্ম’ যোগে অতীত কালের ক্রিয়াপদ গঠিত হয়। অহং রামায়ণম্ অপঠম্। অহং রামায়ণং পঠামি স্ম।

5) লট্ লকার কখন অতীত কালে হয়, তা উদাহরণের মাধ্যমে বোঝাও।
উত্তর :- লট্ লকারের সঙ্গে যখন ‘স্ম’ যোগ হয়, তখন অতীত কালের ক্রিয়াপদ গঠিত হয়। অহং রামায়ণং পঠামি স্ম।

6) দৃশ্ ধাতু কোন্ পদী? উক্ত ধাতুর লট্ লকারে ‘দৃশ্’ স্থানে কী আদেশ হয়?
উত্তর :- দৃশ্ ধাতু পরস্মৈপদী। দৃশ্ ধাতুর লট্ লকারে ‘দৃশ্’ স্থানে ‘পশ্য’ আদেশ হয়।

7) স্থা ধাতুর লৃট্ এর মধ্যম পুরুষের প্রতিটি বচনের রূপ লেখো।
উত্তর :- স্থা ধাতুর লৃট্ এর মধ্যম পুরুষে

মধ্যম পুরুষ
একবচনস্থাস্যসি
দ্বিবচনস্থাস্যথঃ
বহুবচনস্থাস্যথ

8) স্থা ধাতুর লট্ এর উত্তম পুরুষের প্রতিটি বচনের রূপ লেখো।
উত্তর :- স্থা ধাতুর লট্ এর উত্তম পুরুষে

মধ্যম পুরুষ
একবচনতিষ্ঠামি
দ্বিবচনতিষ্ঠাবঃ
বহুবচনতিষ্ঠামঃ

9) দৃশ্ ধাতুর লঙ্ এর উত্তম পুরুষের প্রতিটি বচনের রূপ লেখো।
উত্তর :- দৃশ্ ধাতুর লঙ্ এর উত্তম পুরুষে

মধ্যম পুরুষ
একবচনঅপশ্যম্
দ্বিবচনঅপশ্যাব
বহুবচনঅপশ্যাম

10) ‘থাকা’ অর্থে পরস্মৈপদী ধাতুটি কী হবে? ধাতুটির লৃট্ লকারে উত্তমপুরুষ দ্বিবচনের রূপটি লেখো।
উত্তর :- ‘থাকা’ অর্থে পরস্মৈপদী ধাতুটি হলো ‘স্থা’। ধাতুটির লৃট্ লকারে উত্তমপুরুষ দ্বিবচনের রূপটি হলো স্থাস্যাবঃ।

11) ‘পশ্যামি’ ক্রিয়াপদটি কোন্ ধাতুর কোন্ পুরুষের অধীন লেখো।
উত্তর :- ‘পশ্যামি’ ক্রিয়াপদটি দৃশ্ ধাতুর উত্তম পুরুষের অধীন।

12) (ক) √दा + लङ् प्रथमपुरुष: एकवचनम्।
(খ) √दा + लङ् प्रथमपुरुष: वहुवचनम् ।
উত্তর :- (ক) √দা + লঙ্ প্রথমপুরুষঃ একবচনম্- অযচ্ছৎ।
(খ) √দা + লঙ্ প্রথমপুরুষঃ বহুবচনম্- অযচ্ছন্।

13) (ক) √दृश् + लङ् प्रथमपुरुष: वहुवचनम् ।
(খ) √श्रु + लृट् उत्तमपुरुष: वहुवचनम् ।
উত্তর :- (ক) √দৃশ্ + লঙ্ প্রথমপুরুষঃ বহুবচনম্- অপশ্যন্।
(খ) √শ্রু + লৃট্ উত্তমপুরুষঃ বহুবচনম্- শ্রোষ্যামঃ।

14) (ক) √स्था + लङ् प्रथमपुरुष: वहुवचनम् ।
(খ) √श्रु + लट् प्रथमपुरुष: वहुवचनम् ।
উত্তর :- (ক) √স্থা + লঙ্ প্রথমপুরুষঃ বহুবচনম্- অতিষ্ঠন্।
(খ) √শ্রু + লট্ প্রথমপুরুষঃ বহুবচনম্- শৃণ্বন্তি।

15) (ক) √दा + लट् उत्तमपुरुष: वहुवचनम् ।
(খ) √दृश् + लृट् उत्तमपुरुष: वहुवचनम् ।
উত্তর :- (ক) √দা + লট্ উত্তমপুরুষঃ বহুবচনম্- যচ্ছামঃ।
(খ) √দৃশ্ + লৃট্ উত্তমপুরুষঃ বহুবচনম্- দ্রক্ষ্যামঃ।

16) (ক) √स्था + लट् उत्तमपुरुष: वहुवचनम् ।
(খ) √स्था + लट् उत्तमपुरुष: द्बिवचनम् ।
উত্তর :- (ক) √স্থা + লট্ উত্তমপুরুষঃ বহুবচনম্- তিষ্ঠামঃ।
(খ) √স্থা + লট্ উত্তমপুরুষঃ দ্বিবচনম্- তিষ্ঠাবঃ।

17) (ক) √दृश् + लृट् प्रथमपुरुष: वहुवचनम् ।
(খ) √दृश् + लङ् उत्तमपुरुष: द्बिवचनम् ।
উত্তর :- (ক) √দৃশ্ + লৃট্ প্রথমপুরুষঃ বহুবচনম্- দ্রক্ষ্যন্তি।
(খ) √দৃশ্ + লঙ্ উত্তমপুরুষঃ দ্বিবচনম্- অপশ্যাব।

18) (ক) √दा + लृट् प्रथमपुरुष: वहुवचनम् ।
(খ) √श्रु + लङ् उत्तमपुरुष: द्बिवचनम् ।
উত্তর :- (ক) √দা + লৃট্ প্রথমপুরুষঃ বহুবচনম্- দাস্যন্তি।
(খ) √শ্রু + লঙ্ উত্তমপুরুষঃ দ্বিবচনম্- অশৃণুব / অশৃণ্ব।

অনুরূপ পাঠ

ধাতুরূপ থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করো ।

Leave a Comment