তোমরা যারা HS 4th Semester Sanskrit Suggestion 2026 অর্থাৎ উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার এর সংস্কৃত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে চাইছো, তাদের জন্য এই অধ্যায়। এই অধ্যায়ে 2026 সালে সংস্কৃত বিষয়ে ঠিক কি কি প্রশ্ন আসবে, সেগুলোই দেওয়া হয়েছে। নিম্নে দেওয়া প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করলেই 100% marks পাওয়া সম্ভব। Class 12 Sanskrit Suggestion 2026 । HS Sanskrit Suggestion for 2026 । semester- 4 Sanskrit Suggestion। semester- iv ।
Long Questions, marks- 5
🛑হাসবিদ্যকথা
- স্বর্ণবীজবপনে কেউ রাজি হননি কেন?
- চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? অথবা চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও।
- ‘হাসবিদ্যকথা’ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।
- ‘বনেচরভাষণম্’ পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্যশাসনপদ্ধতি আলোচনা করো। অথবা ‘বনেচরভাষণম্’-এর সারাংশটি নিজের ভাষায় সংক্ষেপে লেখো।
- ‘হিতং মনোহারি চ দুর্লভং বচঃ’-ব্যাখ্যা করো।
- ‘নারিকেলফলসম্মিতং বচো ভারবেঃ’ উক্তিটির যথার্থতা বিচার করো।
🛑আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ
- ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে আত্রেয়ীর বাল্মীকির আশ্রম ত্যাগের কারণ ব্যাখ্যা কর।
- ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।
- ‘আত্রেয়ী- বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো।
🛑লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- দন্ডীর সাহিত্যকৃতির পরিচয় দাও।
- ‘নলচম্পু’-র বিষয়বস্তু লেখো।
- তারাপদ ভট্টাচার্য বিরচিত দুটি সংস্কৃত গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো।
- ‘নলচম্পু’-র বিষয়বস্তু লেখো।
- চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
- ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে শুশ্রুতসংহিতার গুরুত্ব আলোচনা কর।
Short Questions, marks- 2
HS 4th Semester Sanskrit Suggestion 2026।
🛑হাসবিদ্যকথা
- “হাসবিদ্যকথা” গল্পের উৎস কী?
- ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজার নাম কি? তাঁর রাজধানীর নাম কী?
- “कां विद्यां जानासि”– উক্তিটি কার? বক্তা কাকে বলেছেন?
- সোনা চাষের পদ্ধতি কীরূপ ছিল?
- “কা পরিপাটি?”– উক্তিটি কার? এই প্রশ্নের দ্বারা বক্তা কী জানতে চেয়েছেন?
- মৃত্যু আসন্ন হলে কি করণীয়?
- “मां राजसंनिधानं कृत्वा मारयत “– উক্তিটি কার? বক্তার এরূপ বলার কারণ কি?
- “বনেচরভাষণম্” পদ্যাংশটির উৎস কী?
- “কিরাতার্জুনীয়ম্” মহাকাব্যটি কয়টি সর্গে রচিত? এই কাব্যের নায়ক কে?
- যুধিষ্ঠির কোন্ বনে বনবাস করছিলেন? তিনি কাকে চর হিসেবে পাঠিয়েছিলেন?
- কিংসখা বা কুৎসিত বন্ধু কে? কিংপ্রভু বা কুৎসিত প্রভুই বা কে?
- ত্রিগণ কি? দুর্যোধন কিভাবে ত্রিগণের সেবা করতেন?
🛑আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ
- “আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ” নাট্যাংশের উৎস কী?
- আত্রেয়ী কে ছিলেন? তিনি কোন্ আশ্রম থেকে কোথায় এসেছেন?
- “अपि तयोर्नामसंज्ञानमस्ति?”— কথাটি কে কাকে বলেছে? কাদের কথা বলা হয়েছে?
- তোমার পাঠ্য নাট্যাংশে কোন্ কোন্ চরিত্র কেবল নামেই উল্লিখিত হয়েছে?
🛑লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- চম্পূকাব্য কাকে বলে? মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পূকাব্যের নাম লেখো।
- ‘হর্ষচরিত’ কার লেখা? এটি কোন্ শ্রেণীর কাব্য?
- ‘দশকুমারচরিত’ কার লেখা? তাঁর অপর একটি সাহিত্যকৃতির নাম লেখো।
- ধরিত্রীর স্বয়ম্বরসভা কোন্ নাটকের অংশ? নাটকটি কার লেখা?
- “ছন্দোবিজ্ঞান” কার লেখা? এটি কোন্ ধরণের গ্রন্থ?
- শ্রীজীব ন্যায়তীর্থের পিতা ও মাতার নাম কী?
- স্বাতন্ত্র্যসন্ধিক্ষণম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
- শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি প্রহসনের নাম লেখো।
- “মেঘদৌত্যম্” নাটকটি কার লেখা? কোন্ ঘটনা অবলম্বনে রচিত?
- সিদ্ধেশ্বর চচট্টোপাধ্যায় রচিত দুটি নাটকের নাম লেখো।
- সিতানাথ আচার্য কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
- চরকসংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো।
🛑ব্যাকরণ
- কর্মধারয় সমাস কয়ভাগে বিভক্তও কী কী?
- দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ দাও।
- ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ:- পীতাম্বরঃ, নীলকন্ঠঃ।
- ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও।
- পাণিণীয় সম্প্রদায়ের মতে সমাস কয় প্রকার ও কী কী?
- “চার্থে দ্বন্দ্ব” এখানে চ এর কয়টি অর্থ ও কী কী?
- সম্বোধন পদ ও সম্বন্ধপদ কারক নয় কেন?
- রুচ্ বা রুচ্যর্থক ধাতুর প্রয়োগে কোন্ কারক হয়? উদাহরণ দাও।
- স্পৃহ্ ধাতুর প্রয়োগে কর্তার ঈপ্সিত বিষয় কোন্ কারক হয়? উদাহরণ দাও।
- বীজাৎ অঙ্কুরো জায়তে— কোন্ সূত্রানুসারে কোন্ কারকে কোন্ বিভক্তি হয়েছে?
- কারক বিভক্তি ও উপপদ বিভক্তি একই সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকলে কোনটি হবে? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
- স্থূলাক্ষর পদগুলোর কারক বিভক্তি নির্ণয় করো— গণেশায় মোদকঃ রোচতে। মূষিকঃ মার্জারাৎ বিভেতি। বাতায় কপিলা বিদ্যুৎ।
- জুগুপ্সা, বিরাম, প্রমাদার্থক ধাতুযোগে কোন্ কারক হয়? একটি উদাহরণ দাও।
- ‘আখ্যাতোপযোগে’— সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করো।
- কারক বিভক্তি নির্ণয় করো— নরঃ প্রতিদ্বন্দ্বিনে অসূয়তি।
- প্রত্যয় নির্ণয় করো:— জিজ্ঞাসতে, জিঘৎসতি, পিপাসতি, বাবদ্যতে, দেদীয়তে, জাজ্বল্যতে, যুবতিঃ, দক্ষিণা।
- নঞ্ পূর্বক মূল শব্দের উত্তর কোন্ প্রত্যয় হয়? উদাহরণ দাও।
- সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর কোন্ প্রত্যয় হয়? উদাহরণ দাও।
- কোন্ ক্ষেত্রে যঙ্ হয় না? উদাহরণ দাও।
