পুরাণ থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। পুরাণের সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।
প্রাচীন ভারতীয় ইতিহাস জানতে হলে পুরাণগুলির আলোচনা যে একন্তু অপরিহার্য’ এবিষয়ে, Pargiter-ই সর্বপ্রথম বিংশ শতকের গোড়ার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। তার পূর্বে আমরা, ভারতীয়েরাও পুরাণগুলিকে শুধুমাত্র রূপকথার বেশী মূল্য দিতে নারাজ ছিলাম। Pargiter এর পূর্বে আরও কয়েকজন পণ্ডিত পুরাণসাহিত্যের আলোচনা করেছেন সত্য কিন্তু যে নিছক গল্প এবং ঐতিহাসিক সত্যের সংমিশ্রণে পুরাণগুলি রচিত, সেগুলির মধ্যে কেহই সফলতার সঙ্গে একটা সীমারেখা টানতে পারেন নাই। Wilson পুরাণসাহিত্যের আলোচনায় আমাদের পথিকৃৎ এবং পুরাণগুলির সম্বন্ধে তাঁহার ধারণা যে সেগুলি “are only pious frauds written in subservience to sectarian imposture.”
‘পুরাণ’ শব্দের মূল অর্থ’ ‘প্রাচীন কথা’। ব্রাহ্মণ ও উপনিষদ্, সাহিত্যেও পুরাণের উল্লেখ আছে এবং সেখানে ‘ইতিহাসপুরাণ’ শব্দের একত্র উল্লেখ করা হয়েছে। বৈদিক ‘পুরাণ’ শব্দের অর্থ সাহিত্যে আখ্যান, উপাখ্যান, পুরাণ, ইতিহাস প্রায় সমর্থকরূপে ব্যবহৃত হয়েছে। ‘পুরাণ’ শব্দের বাৎপত্তিগত অর্থ হইল “পুরাকালীন”। MCQ প্রশ্নোত্তর জানতে হলে খুব সহজ হবে পুরাণের ছোট প্রশ্নোত্তর👈 link এ click করে একটু জেনে নাও।
| পুরাণ | কয়টি |
| পুরাণের রচয়িতা | মহর্ষি ব্যাস |
| পুরাণের পঞ্চলক্ষণ | সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত |
| মহাপুরাণ | 18 টি |
| উপপুরাণ | 18 টি |
MCQ প্রশ্ন ও উত্তর
পুরাণ থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রতিটি MCQ প্রশ্ন নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. পুরাণগুলির রচয়িতা কে—
(A) মহর্ষি কাত্যায়ন
(B) মহর্ষি বাল্মীকি
(C) মহর্ষি ব্যাস
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) প্রাচীনকাহিনি
2. ‘পুরাণ’ শব্দের অর্থ—
(A) প্রাচীনকাহিনী
(B) লোককাহিনী
(C) জনশ্রুতি
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) প্রাচীনকাহিনি
3. সায়ণ ‘পুরাণ’ শব্দের অর্থে বলেছেন—
(A) পুরা পূর্বস্মিন্ কালে ভবঃ অর্থাৎ যার অর্থ পুরাতন
(B) পুরা নবং ভবতি
(C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান
4. কে পুরাণ ও ইতিহাসের মধ্যে তফাত নিরূপণ করেছেন—
(A) William Wordsworth
(B) Monier Williams
(C) P. V. Kane
(D) M. R. Kale
উত্তর👈
(B) Monier Williams
5. বংশানুচরিতং চৈব পুরাণং—
(A) ষষ্ঠলক্ষণম্
(B) সপ্তলক্ষণম্
(C) পঞ্চলক্ষণম্
(D) অষ্টলক্ষণম্
উত্তর👈
(C) পঞ্চলক্ষণম্
6. পুরাণের লক্ষণ কয়টি—
(A) 4 টি
(B) 5 টি
(C) 6 টি
(D) 7 টি
উত্তর👈
(B) 5 টি
7. পুরাণের পাঁচটি লক্ষণ হলো অথবা পুরাণের পাঁচটি লক্ষণের সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো—
(A) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত
(B) সর্গ, উপসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত
(C) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশবিনাশ
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত
8. পুরাণলক্ষণে ‘মন্বন্তর’ কথাটির অর্থ কী?
(A) এক এক মনুর শাসনকাল
(B) মানসিক চাপ
(C) দুর্ভিক্ষ
(D) যুদ্ধ
উত্তর👈
(A) এক এক মনুর শাসনকাল
9. মহাপুরাণের সংখ্যা কত—
(A) 16 টি
(B) 17 টি
(C) 18 টি
(D) 19 টি
উত্তর👈
(C) 18 টি
10. উপপুরাণের সংখ্যা কত—
(A) 16 টি
(B) 17 টি
(C) 18 টি
(D) 19 টি
উত্তর👈
(C) 18 টি
11. শৈবপুরাণ কার অপর নাম—
(A) বিষ্ণুপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তর👈
(B) বায়ুপুরাণ
12. সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধপুরাণের নাম কী—
(A) বিষ্ণুপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তর👈
(D) স্কন্দপুরাণ
13. সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণের নাম কী—
(A) বিষ্ণুপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তর👈
(D) স্কন্দপুরাণ
14. ক্ষুদ্রতম পুরাণের নাম কী—
(A) কূর্মপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তর👈
(A) কূর্মপুরাণ
15. স্কন্দপুরাণের শ্লোকসংখ্যা কত—
(A) 71000 টি
(B) 17000 টি
(C) 18000 টি
(D) 81000 টি
উত্তর👈
(D) 81000 টি
16. পুরাণে কোন দেবতার প্রাধান্য দেখা যায়—
(A) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
(B) ব্রহ্মা, বিষ্ণু, কার্ত্তিক
(C) ব্রহ্মা, গণেশ, মহেশ্বর
(D) সরস্বতী, বিষ্ণু, মহেশ্বর
উত্তর👈
(A) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
17. কোন পুরাণ ‘পঞ্চমবেদ’ নামে পরিচিত—
(A) কূর্মপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তর👈
(C) ভাগবতপুরাণ
18. কোন পুরাণকে ‘’বিশ্বকোষ” বলে—
(A) কূর্মপুরাণ
(B) অগ্নিপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) স্কন্দপুরাণ
উত্তর👈
(B) অগ্নিপুরাণ
19. পদ্মপুরাণে কয়টি খণ্ড পাওয়া যায়—
(A) 7 টি
(B) 8 টি
(C) 9 টি
(D) 10 টি
উত্তর👈
(C) 9 টি
20. মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই—
(A) বিষ্ণুপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) মৎস্যপুরাণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) বিষ্ণুপুরাণ
21. গুপ্ত বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই—
(A) বিষ্ণুপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) মৎস্যপুরাণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) বায়ুপুরাণ
22. অন্ধ্র বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই—
(A) বিষ্ণুপুরাণ
(B) বায়ুপুরাণ
(C) মৎস্যপুরাণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) মৎস্যপুরাণ
23. অগ্নির প্রাধান্যমূলক পূরণ কোনটি—
(A) বিষ্ণুপুরাণ
(B) অগ্নিপুরাণ
(C) মৎস্যপুরাণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) অগ্নিপুরাণ
24. মৎস্যপুরাণে মনুকে রক্ষার কাহিনী বর্ণনা করেছেন—
(A) বরাহ
(B) নৃসিংহ
(C) কূর্ম
(D) মৎস্য
উত্তর👈
(D) মৎস্য
25. পুরাণকে বেদের পরিপূরক বলা হয় কেন—
(A) বেদের সব ব্যাখ্যা পুরাণে করা হয়েছে
(B) বেদ ও পুরাণ একই
(C) বেদের বহু দুর্বোধ্য মন্ত্রের অর্থ এখানে পাওয়া যায়
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) বেদের বহু দুর্বোধ্য মন্ত্রের অর্থ এখানে পাওয়া যায়
26. ভাগবতপুরাণে কয়টি স্কন্ধ পাওয়া যায়—
(A) 11 টি
(B) 12 টি
(C) 13 টি
(D) 14 টি
উত্তর👈
(B) 12 টি
27. ‘বামন’ শব্দের অর্থ —
(A) বোকা
(B) স্বাস্থ্যবান
(C) ক্ষুদ্রাকৃতি
(D) রোগগ্রস্ত
উত্তর👈
(C) ক্ষুদ্রাকৃতি
28. ‘নারদ’ পুরাণের বক্তা হলেন —
(A) সূত
(B) পরাশর
(C) নারদ
(D) বিষ্ণু
উত্তর👈
(A) সূত
29. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কোন্ পুরাণ অবলম্বনে রচিত —
(A) বরাহপুরাণ
(B) নারদপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) বিষ্ণুপুরাণ
উত্তর👈
(C) ভাগবতপুরাণ
30. ‘রঘুবংশ’ মহাকাব্যের উপাদান কোন্ পুরাণ থেকে সংগৃহীত—
(A) বরাহপুরাণ
(B) নারদপুরাণ
(C) ভাগবতপুরাণ
(D) বিষ্ণুপুরাণ
উত্তর👈
(D) বিষ্ণুপুরাণ
31. সাত্ত্বিকপুরাণ পাঠে ———– প্রাপ্তি হয় (শূন্যস্থান পূরণ করো)—
(A) স্বর্গপ্রাপ্তি
(B) রপ্রাপ্তি
(C) মোক্ষপ্রাপ্তি
(D) স্বর্গপ্রাপ্তি
উত্তর👈
(C) মোক্ষপ্রাপ্তি
32. শূন্যস্থান পূরণ করো:
ক্ষুদ্রতম পুরাণ হল ———–।
(A) বায়ুপুরাণ
(B) কূর্মপুরাণ
(C) ব্রহ্মপুরাণ
(D) গরুড় পুরাণ
উত্তর👈
(B) কূর্মপুরাণ
33. পুরুষোত্তমক্ষেত্রকে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান বলা হয়েছে—
(A) পদ্মপুরাণে
(B) ব্রহ্মপুরাণে
(C) মার্কণ্ডেয়পুরাণে
(D) বিষ্ণুপুরাণে
উত্তর👈
(B) ব্রহ্মপুরাণে
34. পদ্মপুরাণের মূল বক্তা হলেন—
(A) পরাশর
(B) ইন্দ্র
(C) উগ্রসেন
(D) উগ্রশ্রবা
উত্তর👈
(D) উগ্রশ্রবা
35. মৌর্য রাজবংশের ইতিহাস কোন্ পূরণ থেকে জানা যায়—
(A) পদ্মপুরাণে
(B) ব্রহ্মপুরাণে
(C) মার্কণ্ডেয়পুরাণে
(D) বিষ্ণুপুরাণে
উত্তর👈
(D) বিষ্ণুপুরাণে
36. ব্রহ্মাণ্ডপুরাণের পাদক্রম হল-
(A) ভূমি, সৃষ্টি, পাতাল, স্বর্গ
(B) স্বর্গ, ভূমি, উত্তর, পাতাল
(C) ভূমি, স্বর্গ, পাতাল, উত্তর
(D) সৃষ্টি, ভূমি, স্বর্গ, পাতাল
উত্তর👈
(D) সৃষ্টি, ভূমি, স্বর্গ, পাতাল
37. নীচের বিবৃতিগুলি সঠিক ক্রমানুসারে সাজানো আছে কোন্ বিকল্পটিতে:—
(A) অগ্নিপুরাণ, নারদপুরাণ, মার্কণ্ডেয়পুরাণ, ভাগবতপুরাণ
(B) ভাগবতপুরাণ, নারদপুরাণ, মার্কন্ডেয়পুরাণ, অগ্নিপরাণ
(C) নারদপুরাণ, ভাগবতপুরাণ, মার্কন্ডেয়পুরাণ, অগ্নিপুরাণ
(D) মার্কন্ডেয়পুরাণ, নারদপুরাণ, ভাগবতপুরাণ, অগ্নিপুরাণ
উত্তর👈
(B) ভাগবতপুরাণ, নারদপুরাণ, মার্কন্ডেয়পুরাণ, অগ্নিপরাণ
38. নীচের বিবৃতিগুলি সত্য-মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্পটি নির্বাচন করো—
- (i) বায়ুপুরাণ অনুসারে পুরাণের পাঁচটি লক্ষণ।
- (ii) পুরাণসাহিত্য বলতে কেবল মহাপুরাণকেই বোঝায়।
- (iii) মৎস্যপুরাণ অনুসারে পুরাণের এগারোটি লক্ষণ।
- (iv) ভাগবতপুরাণ অনুসারে পুরাণের দশটি লক্ষণ।
(A) (i)-T, (ii)-F, (iii)-F, (iv)-T
(B) (i)-F, (ii)-F, (iii)-T, (iv)-T
(C) (i)-T, (ii)-T, (iii)-T, (iv)-F
(D) (i)-F, (ii)-T, (iii)-F, (iv)-T
উত্তর👈
(A) (i)-T, (ii)-F, (iii)-F, (iv)-T
অনুরূপ পাঠ
SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—
ধন্যবাদ
পুরাণ থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈
