ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্ব CTET বা WB TET এর জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতিবারই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দু-তিনটি প্রশ্ন আসে। এখানে গল্পের ছলে ও বাস্তবিক উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝানো হয়েছে।
ভাইগটস্কির পুরো নাম লেভ সেমিওনোভিচ ভাইগটস্কি। তিনি ছিলেন একজন রাশিয়ার বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি শিশুদের সামাজিক বিকাশ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ব উপস্থাপন করেন। সামাজিক বিকাশের ক্ষেত্রে ভাইগটস্কি দীর্ঘদিন গবেষণা করেন। তিনি মনে করতেন শিশুদের জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘাতে সামাজিক পরিবেশ, ভাষা ও সংস্কৃতির মধ্যমে। শিশুর নিছক দর্শক নয় বরং তারা সক্রিয় শিক্ষার্থী, যারা সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। তাঁর তত্ত্বকে “সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব” ভাল হয়। তিনি 1986 সালের 17 নভেম্বর রাশিয়ার বেলারুশে জন্মগ্রহণ করেন এবং 1934 সালের 11 ই জুন মস্কোয় মৃত্যুবরণ করেন।
নির্মিতিবাদ কাকে বলে
নির্মিতিবাদ হল এমন একটি তত্ত্ব যেখানে শিশু কিভাবে জ্ঞান অর্জন করে বা শেখে তার একটি বৈজ্ঞানিক ভিত্তি। শিশু তার চারপাশে সামাজিক পরিবেশ থেকে কীভাবে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানকে একত্রিত করে তার সেই কাঠামো হলো নির্মিতিবাদ। এই তত্ত্বের মূল কথা হলো, শিশুরা কিভাবে সামাজিক পরিবেশের মধ্যে অভিযোজন করে এবং জ্ঞান অর্জন করে সে বিষয়ে আলোকপাত করা। এই তত্ত্বকে সামাজিক কৃষ্টিমূলক তত্ত্বও বলা হয়।
ভাইগটস্কির তত্ত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
ভাইগটস্কি তাঁর নির্মিতিবাদ বা কৃষ্টিমূলক তত্ত্ব ব্যাখ্যা করেছেন গুরুত্বপূর্ণ পরিভাষা বা শব্দের ব্যবহার দ্বারা। সেগুলি ধাপে ধাপে বর্ণিত হলো।
কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব । Kohlberg’s Theory of Moral Development👈
প্রকৃত বিকাশের স্তর বা ZAD (Zone of Actual Development)
প্রকৃত বিকাশের স্তর বা ZAD হলো শিশু কোনো বাহ্যিক সহায়তা ছাড়াই স্বতন্ত্রভাবে সমস্যা সমাধান বা কাজ সম্পন্ন করতে পারে। এটি শিশুর স্বাধীন কর্মদক্ষতা প্রকাশ করে।
উদাহরণ:- একটি সহজ বাংলা গল্প উদয়ন নিজে নিজে পড়ে বুঝতে পারে।
বিকাশের সন্নিহিত অঞ্চল বা ZPD (Zone of Proximal Development)
বিকাশের সন্নিহিত অঞ্চল বা ZPD হলো বিকাশের সেই স্তর যেখানে শিশু নিজে নিজে কাজ করতে পারে না, কিন্তু দক্ষ ব্যক্তি বা অধিক জ্ঞানসম্পন্ন ব্যক্তির (MKO) সহায়তায় কাজটি করতে পারে। ভাইগটস্কির মতে শিশুর সবচেয়ে কার্যকর ক্ষেত্র হলো ZPD।
উদাহরণ:- উদয়ন একা একা সরল অংক করতে পারে না, কিন্তু শিক্ষক ধাপে ধাপে বুঝিয়ে দিলে সে করতে পারে।