বনেচরভাষণম্ থেকে LONG প্রশ্ন ও উত্তর

বনেচরভাষণম্ থেকে LONG প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। এখান থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে। গদ্য, পদ্য ও নাটক মিলিয়ে পূর্ণমান 10 (5X2=10)।

কালিদাসোত্তর কবিদের মধ্যে ‘কিরাতার্জুনীয়ম্’ মহাকাব্যের রচয়িতা মহাকবি ভারবি অসামান্য জনপ্রিয়তা এবং অসাধারণ কবিপ্রতিভার অধিকারী। ভরবীর অপর নাম ছিল দামোদর। তাঁর পিতার নাম ছিল নারায়ণস্বামী। ‘কিরাতার্জুনীয়ম্’ কাব্যের মৌলিক উপাদান ‘মহাভারতে’র বনপর্ব বা শিবপুরাণ, কবির কল্পনার জালখানি বিস্তারিত হয়ে দীর্ঘ আঠারোটি সর্গে সন্নিবেশিত রয়েছে। এই মহাকাব্যের প্রথম সর্গের নাম ‘বনেচরাগমন’। প্রথম সর্গ থেকে সংকলিত হয়েছে ‘বনেচরভাষণে’র দশটি শ্লোক। পাণ্ডবদের বনবাসকালে দুর্যোধনের রাজ্যশাসন পদ্ধতি জানার জন্য যুধিষ্ঠির কর্তৃক নিযুক্ত এক বনেচর গুপ্তচর ব্রহ্মচারীর ছদ্মবেশে দুর্যোধনের রাজ্যশাসন সম্বন্ধীয় সমস্ত বৃত্তান্ত অবগত হয়ে দ্বৈতবনে ফিরে এসে যুধিষ্ঠিরের কাছে সমস্ত তথ্য যথাযথ নিবেদন করেন। তারই সুভাষিত সংগ্রহ এই ‘বনেচরভাষণম্’।

‘কিরাতার্জুনীয়ম্’ মহাকাব্যে রয়েছে যেমন গুরুগম্ভীর নীতিবিজ্ঞান, কূট রাজনীতি এবং ওজোগুণসম্পন্ন বীরধর্ম তথা ক্ষাত্রধর্ম সম্পর্কে দীর্ঘ ও সুষ্ঠু আলোচনায় কবি তাঁর বৈদগ্ধের স্বাক্ষর রেখেছেন, তেমন অপরদিকে বন, পর্বত প্রভৃতি নিসর্গদৃশ্য বর্ণনার অবসরে নিখুঁত কথাচিত্র এঁকেছেন। দেবী শ্রী বা লক্ষ্মীর প্রতি মহদাকর্ষণস্বরূপ কবি ভারবির কাব্যের প্রতিসর্গের প্রথমাংশে প্রথম শ্লোকের আদিতে শ্রী এবং প্রতিসর্গের শেষের শ্লোকে লক্ষ্মীকে আশ্রয় করেছেন। এর দ্বারা তাঁর কবিত্বশক্তি নৈপুণ্যে পর্যবসিত হয়েছে। তিনি ছিলেন শব্দকৌশলী বা শব্দ যাদুকর, অর্থগৌরবে ভারবি শ্রেষ্ঠ- ‘ভারবেরর্থগৌরবম্’। মল্লিনাথ তাঁর কাব্যের ব্যাখ্যায় বলেছেন, ‘নারিকেলফলসম্মিতং বচো ভারবেঃ’।

বনেচরভাষণম্

বনেচরভাষণম্ পাঠ্যাংশ টি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।

পাঠ্যাংশের নামবনেচরভাষণম্
রচনাভারবি
উৎস গ্রন্থ কিরাতার্জুনীয়ম্
পাঠ্যাংশটি কোন্ সর্গ থেকে নেওয়া প্রথম সর্গ
কিরাতার্জুনীয়ম্ মহাকাব্যের সর্গ সংখ্যা 18 টি

LONG প্রশ্নোত্তর

বনেচরভাষণম্ LONG প্রশ্ন ও উত্তর গুলি সহজ ও সরল ভাষায় আলোচিত হয়েছে।

‘বনেচরভাষণম্’ অবলম্বনে বনেচরের বক্তব্য নিজের ভাষায় লেখ।

উত্তর:-

অনুরূপ পাঠ

হাসবিদ্যকথা থেকে LONG প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও

Leave a Comment