আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে LONG প্রশ্ন ও উত্তর

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে LONG প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। এখান থেকে SAQ ধরণের প্রশ্ন আসবে। গদ্য, পদ্য ও নাটক মিলিয়ে পূর্ণমান 10 (5X2=10)।

সংস্কৃত নাট্যসাহিত্যে কবি কালিদাসের পরেই ‘শ্রীকণ্ঠ-পদ-লাঞ্ছন’ ভবভূতির স্থান। দেহরূপের অন্তরালে মানুষের মনোরাজ্যে শোক ও দুঃখের যে প্রচ্ছন্ন অবস্থা, তাকে অনুভূতির উষ্ণতায় দ্রবীভূত করে নাট্যধারায় উৎসাহিত করার ক্ষেত্রে ভবভূতি অদ্বিতীয়। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ এবং পদ্মপুরাণের পাতলখণ্ড অবলম্বনে সাত অঙ্কে রচিত নাটক “উত্তররামচরিত “।

কবি পরিচিতি :- দক্ষিণাপথে বিদর্ভ অঞ্চলে পদ্মপুর নগর ভবভূতির পুরুষানুক্রমে বাসস্থান। নীলকন্ঠের ঔরসে ও জাতুকর্ণীর গর্ভে ভবভূতির জন্ম। তিনি ছিলেন ব্যাকরণ, মীমাংসা ও ন্যায়শাস্ত্রে অত্যন্ত সুপণ্ডিত। ভবভূতির ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ মহাকবি, পিতামহ ভট্টগোপাল। কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখা তাঁদের বংশানুক্রমিক চর্চার বিষয়। কাশ্যপ গোত্রের এই পণ্ডিত বংশের উপাধি নাম ছিল উদুম্বর।

কবি ভবভূতির প্রকৃত নাম নিয়ে বিতর্ক আছে। কেও বলেন তাঁর আসল বা পিতৃদত্ত নাম শ্রীকণ্ঠ। আবার ‘সাম্বা পুনাতু ভবভূতিঃ পবিত্রমূর্তিঃ’ শ্লোক রচনা করে কোনো এক রাজাকে সন্তুষ্ট করায় কবি ভবভূতি খ্যাতি লাভ করেন।

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ

আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ পাঠ্যাংশ টি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।

পাঠ্যাংশের নামআত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ
রচনামহাকবি ভবভূতি
উৎস গ্রন্থ উত্তররামচরিত

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ বড়ো প্রশ্ন ও উত্তর

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে LONG প্রশ্ন ও উত্তর সমূহ সহজ ও সরল ভাষায় আলোচিত হয়েছে। প্রতিটি প্রশ্নের মান যেহেতু 5 থাকবে, তাই সেরকমই দেওয়া হয়েছে।

আত্রেয়ীর বাল্মীকির আশ্রম ত্যাগের কারণ ব্যাখ্যা কর।

উত্তর:- মহাকবি ভবভূতি রচিত ”উত্তররামচরিত” নামক নাট্যগ্রন্থের দ্বিতীয় অঙ্কের প্রারম্ভে বিষ্কম্ভক অংশে আত্রেয়ী ও বনদেবী বাসন্তীর কথোপকথন বর্ণিত হয়েছে। সেই আলাপচারিতায় আত্রেয়ী নিজের আশ্রম ত্যাগের কারণ বর্ণনা করেছেন।

লব ও কুশের অসামান্য মেধার পাশে দাঁড়িয়ে আত্রেয়ী নিজের সীমাবদ্ধতা উপলব্ধি কারেন। অল্প বয়সেই তাঁরা নানা শাত্রে পারদর্শী হয়ে ওঠেন। অস্ত্রবিদ্যা ও বেদজ্ঞানে তাঁদের কোনো তুলনা হয় না। তাঁর পক্ষে প্রতিযোগিতা করে শিক্ষা নেওয়া কঠিন হয়ে ওঠে। এবিষয়ে তিনি বলছেন- “শুচির্বিম্বগ্রাহে মণির্ন মৃদাদয়ঃ” অর্থাৎ নির্মল চন্দ্রকান্তাদি মণি প্রতিবিম্ব গ্রহণে সমর্থ হয়, মৃত্তিকাস্তুপ নয়। এই উপমা থেকেই অনুমেয় লব-কুশ মুক্তোর মতোই দীপ্তিমান ছিলেন।

উপরন্তু বাল্মীকি নিজেও তাঁর ছন্দোবদ্ধ কবিতার চিন্তায় নিমগ্ন থাকায় নিয়মিত শিক্ষাদান হচ্ছিল না। এই পরিস্থিতিতে তিনি বিদ্যাশিক্ষা হেতু বাল্মীকির আশ্রম ত্যাগ করে অগস্ত্যের মতো ব্রহ্মবিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন।


‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে আত্রেয়ীর চরিত্রের আলোচনা করো।

উত্তর:-

অনুরূপ পাঠ

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে LONG প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও

  • হাসবিদ্যকথা থেকে LONG প্রশ্ন ও উত্তর👈

Leave a Comment