এই অধ্যায়ের আলোচ্য বিষয় আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি থেকে SAQ প্রশ্ন ও উত্তর। এখান থেকে SEMESTER – 4 এ সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সিতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্রকুমার ভট্টারচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ প্রমূখ সাহিত্যিকদের সংক্ষিপ্ত পরিচয় ও তাঁদের সাহিত্যকৃতি পাঠ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর ও 4 নম্বরের ব্যাখ্যামূলক উত্তর সংস্কৃত, বাংলা, ইংরেজী অথবা হিন্দি ভাষায় করতে হবে। এখানে বাংলা ভাষায় উত্তর দেওয়া হয়েছে।
SAQ প্রশ্নোত্তর
আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি থেকে SAQ প্রশ্ন ও উত্তর সমূহ দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 প্রতিটি প্রশ্নের মান 2 অনুসারে বিস্তারিতভাবে সিলেবাস অনুসারে আলোচনা করা হল।
(1) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর :- সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় অধুনা বাংলাদেশের যশোর জেলার নহাটা গ্রামে জন্মগ্রহণ করেন।
2) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কী?
উত্তর :- সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের পিতার নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম প্রমোদাসুন্দরী দেবী।
3) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কটি নাটক রচনা করেন ও কী কী?
উত্তর :- সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় চারটি নাটক রচনা করেন। সেগুলি হলো- “ধরিত্রী-পতি-নির্বাচনম্”, “অথ কিম্”, “ননাবিতাড়নম্” এবং “স্বর্গীয়হসনম্”।
4) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ নাটকটির নাম কী?
উত্তর :- সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় রচিত প্রথম নাটকটি হলো “ধরিত্রী-পতি-নির্বাচনম্” ও শেষ নাটক হলো “স্বর্গীয়হসনম্”।
5) ধরিত্রীর স্বয়ম্বরসভা কোন্ নাটকের অংশ? নাটকটি কার লেখা?
উত্তর :- ধরিত্রীর স্বয়ম্বরসভা “ধরিত্রী-পতি-নির্বাচনম্” নাটকের অংশ। নাটকটি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা।
6) সিতানাথ আচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর :- সিতানাথ আচার্য পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার রাসনগ্রামে জন্মগ্রহণ করেন।
7) সিতানাথ আচার্যের পিতা-মাতার নাম কী?
উত্তর :- সিতানাথ আচার্যের পিতার নাম হলো জয়নারায়ণ আচার্য এবং মাতার নাম স্বর্ণকুমারী দেবী।
8) তারাপদ ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর :- তারাপদ ভট্টাচার্য অধুনা বাংলাদেশের ঢাকার বিক্রমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
9) “কথা দ্বাদশ” কার লেখা? এটি কোন্ ধরণের গ্রন্থ?
উত্তর :- “কথা দ্বাদশ” তারাপদ ভট্টাচার্যের লেখা। এটি ছোটো গল্পসংকলনের গ্রন্থ।
10) “ছন্দোবিজ্ঞান” কার লেখা? এটি কোন্ ধরণের গ্রন্থ?
উত্তর :- “ছন্দোবিজ্ঞান” তারাপদ ভট্টাচার্যের লেখা। এটি গবেষণাধর্মী রচনা।
11) বীরেন্দ্রকুমার ভট্টারচার্য কয়টি নাটক রচনা করেন ও কী কী?
উত্তর :- বীরেন্দ্রকুমার ভট্টাচার্য বারোটি নাটক রচনা করেন। সেগুলি হলো- “কালিদাসচরিতম্”, “গীতগৌরাঙ্গম্”, “সিদ্ধার্থচরিতম্”, শার্দূলশকটম্”, “বেষ্টনব্যায়োগঃ”, “শূর্পণখাভিসারঃ”, “শরণার্থীসংবাদ”, “মার্জিনাচতুর্যম্”, “চার্বাকতান্ডবম্”, সুপ্রভাস্বয়ংবরম্{“, “মেঘদৌত্যম্” ও “লক্ষণব্যায়োগঃ”।
12) বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের প্রথম রচিত নাটকটির নাম কী?
উত্তর :- বীরেন্দ্রকুমার ভট্টাচার্য রচিত প্রথম নাটকটি হলো “কালিদাসচরিতম্”।
13) “গীতগৌরাঙ্গম্” নাটকটি কার লেখা? কোন্ বিষয় নিয়ে নাটকটি রচিত?
উত্তর :- “গীতগৌরাঙ্গম্” নাটকটি বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের লেখা। মহাপ্রভু চৈতন্যের জীবনচরিত নিয়ে নাটকটি রচিত।
14) “গীতগৌরাঙ্গম্” নাটকটি কয় অংকে রচিত? কোন্ উদ্দেশ্যে নাটকটি রচিত?
উত্তর :- “গীতগৌরাঙ্গম্” নাটকটি পাঁচ অংকে রচিত। জাতিভেদ প্রথা বিলোপ ও বিশ্বপ্রেম প্রচারের উদ্দেশ্যে নাটকটি রচিত।
15) “মেঘদৌত্যম্” নাটকটি কার লেখা? কোন্ ঘটনা অবলম্বনে রচিত?
উত্তর :- “মেঘদৌত্যম্” নাটকটি বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের লেখা। কালিদাসের মেঘদূত অবলম্বনে রচিত।
16) “শূর্পণখাভিসারঃ” নাটকটি কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
উত্তর :- “শূর্পণখাভিসারঃ” নাটকটি বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের লেখা। এটি পৌরাণিক কাহিনী নির্ভর গীতিনাট্য।
17) “মার্জিনাচতুর্যম্” নাটকটি কার লেখা? এই নাটকের বিষয়বস্তু কী?
উত্তর :- “মার্জিনাচতুর্যম্” নাটকটি বীরেন্দ্রকুমার ভট্টাচার্যের লেখা। এই নাটকটি আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনী নিয়ে নাটকটি রচিত।
18) শ্রীজীব ন্যায়তীর্থ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থ দক্ষিণ চব্বিশপরগণা জেলার নৈহাটির ভাটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
19) শ্রীজীব ন্যায়তীর্থের পিতা ও মাতার নাম কী?
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থের পিতার নাম হলো পঞ্চানন তর্করত্ন এবং মাতার নাম সরোজিনী দেবী।
20) শ্রীজীব ন্যায়তীর্থ রচিত একটি কাব্যের নাম লেখো। কোন্ ধরণের কাব্য?
উত্তর :- জীব ন্যায়তীর্থ রচিত একটি কাব্যের নাম হলো “পাণ্ডববিক্রমম্”। এটি একটি মহাকাব্য।
21) “পাণ্ডববিক্রমম্” মহাকাব্যে কয়টি সর্গ আছে?
উত্তর :- “পাণ্ডববিক্রমম্” মহাকাব্যে আঠারোটি সর্গ আছে।
22) শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি নাটকের নাম লেখো।
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি নাটকের নাম হলো- “মহাকবিকালিদাসম্” ও “বিবেকানন্দচরিতম্”।
23) শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি প্রহসনের নাম লেখো।
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি প্রহসনের নাম হলো- “বনভোজনম্” ও “পুরুষরমণীয়ম্”।
24) শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি ব্যায়োগের নাম লেখো।
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি ব্যায়োগের নাম হলো- “কৈলাসনাথবিজয়ম্” ও “গিরিধরসংবর্ধনম্”।
25) শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি ভাণের নাম লেখো।
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি ভাণের নাম হলো- “বিধিবিপর্যাসম্” ও “পুরুষপুঙ্গবঃ”।
26) শ্রীজীব ন্যায়তীর্থের একটি গীতিকাব্যের নাম লেখো।
উত্তর :- শ্রীজীব ন্যায়তীর্থের একটি গীতিকাব্যের নাম হলো “ঋতুচক্রচক্রমণম্”।
27) “বিবাহবিড়ম্বনম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
উত্তর :- “বিবাহবিড়ম্বনম্” শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এটি প্রহসন শ্রেণীর কাব্য।
28) “চিপিটকচর্বণম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
উত্তর :- “চিপিটকচর্বণম্” শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এটি প্রহসন শ্রেণীর কাব্য।
29) “নষ্টহাসম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
উত্তর :- “নষ্টহাসম্” শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এটি প্রহসন শ্রেণীর কাব্য।
30) “রাগবিরাগম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
উত্তর :- “রাগবিরাগম্” শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এটি প্রহসন শ্রেণীর কাব্য।
31) “স্বাতন্ত্র্যসন্ধিক্ষণম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
উত্তর :- “স্বাতন্ত্র্যসন্ধিক্ষণম্” শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এটি দৃশ্যকাব্য।
অনুরূপ পাঠ
আধুনিকবাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—
