CTET Paper-II Bengali July 2019 এর প্রশ্নগুলির উত্তর করে দেওয়া আছে। Central Teacher Eligibility Test এর প্রশ্নগুলি কেমন ধরণের হতে পারে, সে ধারণা পেতে সালের প্রশ্নগুলির অনুশীলন করা জরুরী।
CTET এ যে দুটি Language রাখতে হয়, তার মধ্যে একটি বাংলা রাখতে পারেন। এ বিষয়ে খুব সহজেই score করতে পারবেন। বাংলাকে যদি Language I নির্বাচন করেন, তাহলে 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর আপনি যদি Language II নির্বাচন করেন তবে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে LANGUAGE–I এ গদ্য থেকে 9 এবং পদ্য থেকে 6 মোট 15 নম্বর এবং LANGUAGE–II এ দুটি গদ্যাংশ থেকে 8+7 মোট 15 নম্বর। অর্থাৎ LANGUAGE–I এবং LANGUAGE–II মিলিয়ে সর্বমোট 30 নম্বরের প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।
PART- IV, LANGUAGE–I, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা- I হিসাবে নির্বাচিত করেছেন, তাঁরা অবশ্যই ভাগ-IV (91 থেকে 120 নং প্রশ্ন)-এর উত্তর দেবেন।
নির্দেশ:– নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
যাহা অসংগত তাহাতে মানুষের দুঃখ পাওয়া উচিত ছিল, হাসি পাইবার কোনো অর্থই নাই। পশ্চাতে যখন চৌকি নাই তখন চৌকিতে বসিতেছি মনে করিয়া কেহ যদি মাটিতে পড়িয়া যায় তবে তাহাতে দর্শকবৃন্দের সুখানুভব করিবার কোনো যুক্তিসংগত কারণ দেখা যায় না। এমন একটা উদাহরণ কেন, কৌতুকমাত্রেরই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত।
আমরা কথায় কথায় সেদিন ইহার একটা কারণ নির্দেশ করিয়াছিলাম। আমরা বলিয়াছিলাম, কৌতুকের হাসি এবং আমোদের হাসি একজাতীয়, উভয় হাস্যের মধ্যেই একটা প্রবলতা আছে। তাই আমাদের সন্দেহ হইয়াছিল যে, হয়তো আমোদ এবং কৌতুকের মধ্যে একটা প্রকৃতিগত সাদৃশ্য আছে; সেইটে বাহির করিতে পারিলেই কৌতুকহাস্যের রহস্যভেদ হইতে পারে। সাধারণ ভাবের সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে। নিয়মভঙ্গে যে একটু পীড়া আছে সেই পীড়াটুকু না থাকিলে আমোদ হইতে পারে না। আমোদ জিনিসটা নিত্যনৈমিত্তিক সহজ নিয়মসংগত নহে; তাহা মাঝে মাঝে এক-এক দিনের; তাহাতে প্রয়াসের আবশ্যক। সেই পীড়ন এবং প্রয়াসের সংঘর্ষে মনের যে-একটা উত্তেজনা হয় সেই উত্তেজনাই আমাদের প্রধান উপকরণ।
আমরা বলিয়াছিলাম, কৌতুকের মধ্যেও নিয়মভঙ্গজনিত একটা পীড়া আছে; সেই পীড়াটা অতি অধিক মাত্রায় না গেলে আমাদের মনে যে একটা সুখকর উত্তেজনার উদ্রেক
করে, সেই আকস্মিক উত্তেজনার আঘাতে আমরা হাসিয়া উঠি। যাহা সুসংগত তাহা চিরদিনের নিয়মসম্মত, যাহা অসংগত তাহা ক্ষণকালের নিয়মভঙ্গ। যেখানে যাহা হওয়া উচিত সেখানে তাহা হইলে তাহাতে আমাদের মনের কোনো উত্তেজনা নাই, হঠাৎ, না হইলে কিম্বা আর-একরূপ হইলে সেই আকস্মিক অনতিপ্রবল উৎপীড়নে মনটা একটা বিশেষ চেতনা অনুভব করিয়া সুখ পায় এবং আমরা হাসিয়া উঠি। সেদিন আমরা এই পর্যন্ত গিয়াছিলাম-আর বেশি দূর যাই নাই। কিন্তু তাই বলিয়া আর যে যাওয়া যায় না তাহা নহে। আরও বলিবার কথা আছে।
শ্রীমতী দীপ্তি প্রশ্ন করিয়াছেন যে, আমাদের চার পণ্ডিতের সিদ্ধান্ত যদি সত্য হয় তবে চলিতে চলিতে হঠাৎ অল্প হুঁচট খাইলে কিম্বা রাস্তায় যাইতে অকস্মাৎ অল্পমাত্রায় দুর্গন্ধ নাকে আসিলে আমাদের হাসি পাওয়া, অন্তত, উত্তেজনাজনিত সুখ অনুভব করা উচিত।
MCQ প্রশ্নোত্তর
CTET Paper-II Bengali July 2019 MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. শূন্যস্থান পূরণ করুন
সাধারণ ভাবে ——— সহিত ———– একটা প্রভেদ আছে।
(A) খুশির, দুঃখের
(B) উল্লাসের, যন্ত্রণার
(C) আনন্দের, বেদনার
(D) সুখের, আমোদের
উত্তর👈
(
2. ‘পীড়ন শব্দের’ সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন –
(A) দুঃখ কষ্ট
(B) মনোমালিন্য
(C) অত্যাচার
(D) প্রেম
উত্তর👈
(
3. ‘সুসংগত’ খর বিপরীতার্থ কি?
(A) বিন্যস্ত
(B) অসংগত
(C) দ্রুতগামী
(D) চটুল
উত্তর👈
(
4. আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন?
(A) ক্ষিতী
(B) শ্রীমতী স্রোতস্বিনী
(C) ব্যোমনাথ
(D) শ্রীমতী দীপ্তি
উত্তর👈
(
5. আলোচ্য গদ্যে ‘কৌতুক’ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে?
(A) চারবার
(B) ছয় বার
(C) পাঁচ বার
(D) তিন বার
উত্তর👈
(
6. আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন:
ক) এমন একটা উদাহরণ কেন, কৌতুকমাত্রেরই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত।
খ) আরও বলিবার কথা আছে।
গ) যাহা সুসংগত, তাহা চিরদিনের নিয়ম সম্মত, যাহা অসংগত তাহা ক্ষণকালের নিয়ম ভঙ্গ।
ঘ) আমোদ জিনিসটা নিত্যনৈমিত্তিক সহজ নিয়মসংগত নহে; তাহা মাঝে মাঝে এক-এক দিনের; তাহাতে প্রয়াসের আবশ্যক।
(A) ঘ➡️গ➡️খ➡️খ
(B) ক➡️ঘ➡️গ➡️খ
(C) খ➡️ক➡️গ➡️ঘ
(D) গ➡️ক➡️ঘ➡️খ
উত্তর👈
(
7. ‘কৌতুক-হাস্য’ শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত?
(A) দ্বন্দ্ব সমাস
(B) দ্বিগু সমাস
(C) তৎপুরুষ সমাস
(D) কর্মধারয় সমাস
উত্তর👈
(
8. বাক্য সম্পূর্ণ করুন-
কৌতুকমাত্রেরই মধ্যে এমন একটা পদার্থ আছে, যাহাতে মানুষের সুখ না হইয়া—
(A) মজা পাওয়া উচিত
(B) আনন্দ হওয়া উচিত
(C) দুঃখ হওয়া উচিত
(D) খুশি পাওয়া উচিত
উত্তর👈
(C) গঙ্গাতীরবর্তী শহরে জীবনের শেষ দিনগুলি কাটানোর জন্য।
9. আলোচ্য গদ্যের ভাষারূপ কি?
(A) সাধু
(B) চলিত
(C) মিশ্র
(D) গুরুচণ্ডালী
উত্তর👈
(
নির্দেশ:– নিম্নলিখিত কবিতাটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
10. “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।”
কবিতায় উল্লেখিত ‘ঝুঁকি’ ও ‘উঁকি’ শব্দ দুটি কোন অলঙ্কারের ব্যবহারের উদাহরণ?
(A) অনুপ্রাস
(B) যমক
(C) শব্দশ্লেষ
(D) পুনুরক্তবদাভাস
উত্তর👈
(
11. আঠারো বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়?
(A) দরয়াজা
(B) গেট
(C) পাথর বাধা
(D) সাম্রাজ্য
উত্তর👈
(
12. নিম্নলিখিতের মধ্যে কোন শব্দটি কবিতায় নেই?
(A) পুণ্য
(B) অভিন্ন
(C) কাঁদা
(D) শূন্য
উত্তর👈
(
13. শূন্যস্থান পূরণ করুন-
“বাঙ্গের বেগে ———– মতো চলে।”
(A) নৌকার
(B) মোটরের
(C) এরোপ্লেনের
(D) স্টিমারের
উত্তর👈
(
14. কোন বয়স জানে রক্তাদানের পুণ্য?
(A) সতেরো বছর
(B) পনেরো বছর
(C) আঠারো বছর
(D) একুশ বছর
উত্তর👈
(
15. আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা?
(A) সনেট
(B) পয়ার
(C) অক্ষরবৃত্ত
(D) মাত্রাবৃত্ত
উত্তর👈
(
PART- V, LANGUAGE–II, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা-II হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ-V (121 থেকে 150 নং প্রশ্ন) এর উত্তর দেবেন।
নির্দেশঃ- নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) নিকটতম উত্তর নির্বাচন করুন।
অনুরূপ পাঠ
CTET Paper-II Bengali July 2019 MCQ প্রশ্ন ও উত্তর এর মতো ctet এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও—