HS 4th Semester Sanskrit Suggestion 2026

তোমরা যারা HS 4th Semester Sanskrit Suggestion 2026 অর্থাৎ উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার এর সংস্কৃত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে চাইছো, তাদের জন্য এই অধ্যায়। এই অধ্যায়ে 2026 সালে সংস্কৃত বিষয়ে ঠিক কি কি প্রশ্ন আসবে, সেগুলোই দেওয়া হয়েছে। নিম্নে দেওয়া প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করলেই 100% marks পাওয়া সম্ভব। Class 12 Sanskrit Suggestion 2026 । HS Sanskrit Suggestion for 2026 । semester- 4 Sanskrit Suggestion। semester- iv ।

Long Questions, marks- 5

🛑হাসবিদ্যকথা

  • স্বর্ণবীজবপনে কেউ রাজি হননি কেন?
  • চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? অথবা চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও।

🛑বনেচরভাষণম্

  • ‘বনেচরভাষণম্’ পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের রাজ্যশাসনপদ্ধতির আলোচনা করো। অথবা ‘বনেচরভাষণম্’-এর সারাংশটি নিজের ভাষায় লেখো।
  • ‘হিতং মনোহারি চ দুর্লভং বচঃ’-ব্যাখ্যা করো।
  • ‘নারিকেলফলসম্মিতং বচো ভারবেঃ’ উক্তিটির যথার্থতা বিচার করো।

🛑আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ

  • ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।
  • ‘আত্রেয়ী- বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তীর চরিত্র আলোচনা করো।
  • ‘আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ’ নাট্যাংশে আত্রেয়ীর বাল্মীকির আশ্রম ত্যাগের কারণ ব্যাখ্যা কর।

🛑লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস

  • দন্ডীর সাহিত্যকৃতির পরিচয় দাও।
  • ‘নলচম্পু’-র বিষয়বস্তু লেখো।
  • তারাপদ ভট্টাচার্য বিরচিত দুটি সংস্কৃত গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো।
  • ‘নলচম্পু’-র বিষয়বস্তু লেখো।
  • চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

Short Questions, marks- 2

HS 4th Semester Sanskrit Suggestion 2026।

🛑হাসবিদ্যকথা

  • “कां विद्यां जानासि” উক্তিটি কার? বক্তা কাকে বলেছেন?
  • সোনা চাষের পদ্ধতি কীরূপ ছিল?
  • “কা পরিপাটি?” উক্তিটি কার? এই প্রশ্নের দ্বারা বক্তা কী জানতে চেয়েছেন?
  • মৃত্যু আসন্ন হলে কি করণীয়?

🛑বনেচরভাষণম্

  • “বনেচরভাষণম্” পদ্যাংশটির উৎস কী?
  • “কিরাতার্জুনীয়ম্” মহাকাব্যটি কয়টি সর্গে রচিত? এই কাব্যের নায়ক কে?
  • যুধিষ্ঠির কোন্ বনে বনবাস করছিলেন? তিনি কাকে চর হিসেবে পাঠিয়েছিলেন?
  • কিংসখা বা কুৎসিত বন্ধু কে? কিংপ্রভু বা কুৎসিত প্রভুই বা কে?
  • ত্রিগণ কি? দুর্যোধন কিভাবে ত্রিগণের সেবা করতেন?

🛑আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ

  • “আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ” নাট্যাংশের উৎস কী?
  • আত্রেয়ী কে ছিলেন? তিনি কোন্ আশ্রম থেকে কোথায় এসেছেন?
  • “अपि तयोर्नामसंज्ञानमस्ति?” কথাটি কে কাকে বলেছে? কাদের কথা বলা হয়েছে?
  • তোমার পাঠ্য নাট্যাংশে কোন্ কোন্ চরিত্র কেবল নামেই উল্লিখিত হয়েছে?

🛑লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস

  • ধরিত্রীর স্বয়ম্বরসভা কোন্ নাটকের অংশ? নাটকটি কার লেখা?
  • “ছন্দোবিজ্ঞান” কার লেখা? এটি কোন্ ধরণের গ্রন্থ?
  • শ্রীজীব ন্যায়তীর্থের পিতা ও মাতার নাম কী?
  • স্বাতন্ত্র্যসন্ধিক্ষণম্” কার লেখা? এটি কোন্ ধরণের কাব্য?
  • শ্রীজীব ন্যায়তীর্থের লেখা দুটি প্রহসনের নাম লেখো।
  • “মেঘদৌত্যম্” নাটকটি কার লেখা? কোন্ ঘটনা অবলম্বনে রচিত?

Leave a Comment