যোগঃ কর্মসু কৌশলম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তর

যোগঃ কর্মসু কৌশলম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। যোগঃ কর্মসু কৌশলম্ থেকে MCQ ধরণের প্রশ্ন SEMESTER – 3 তে আসবে। পাঁচটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 5 = 5 )।

সংস্কৃত সাহিত্য ও ভারতীয় জনজীবনে শ্রীমদ্ভগবদ্গীতা (সংক্ষেপে গীতা) এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গ্রন্থ। মহাভারতের ভীষ্মপর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত মোট আঠারোটি অধ্যায়ে বিবৃত অংশই পৃথকভাবে ‘শ্রীমদ্ভবদ্গীতা’ নামে চিহ্নিত হয়েছে। এই গ্রন্থে সাতশত (700) শ্লোক আছে বলে, ‘সপ্তশতী’ বলা হয়। মহাভারতের অংশ হলেও স্বতন্ত্র গ্রন্থ হিসেবে এটি অতি প্রাচীনকাল থেকে স্বীকৃতি পেয়ে আসছে। ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ শব্দটির অর্থ হল শ্রীভগবানের গীত বা উক্তি। কিন্তু শব্দটিতে ‘গীতা’ এইভাবে স্ত্রীলিঙ্গ করার কারণ হল, এই গ্রন্থকে উপনিষদ্ মনে করা হয় এবং উপনিষদ্ শব্দের সাথে অভিন্নরূপে অন্বয় করা হয়। যেহেতু, উপনিষদ্ শব্দটি স্ত্রীলিঙ্গ, তাই ‘গীত’ শব্দটিকেও স্ত্রীলিঙ্গ করে গীতা করা হয়েছে।

শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী। এই বাণীর পরিপ্রেক্ষিতটি হল- কুরুক্ষেত্রের রণভূমিতে কুরু-পাণ্ডবগণ স্বপক্ষের রাজন্য ও সৈন্যদের নিয়ে যখন উপস্থিত হয়েছেন, তখন অর্জুন সমস্ত প্রতিপক্ষকে দেখার জন্য রণাঙ্গনের মধ্যস্থলে এলেন। কিন্তু প্রতিপক্ষের সকলেই তাঁর আত্মীয়স্বজন, তাঁদের ওপর তিনি অস্ত্র প্রয়োগ করতে পারবেন না এই কথা বলে তিনি অস্ত্রত্যাগ করে অবসন্ন হৃদয়ে রথের ওপরেই বসে পড়লেন। এই সময় শ্রীকৃষ্ণ তাঁকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য যে সমস্ত সারগর্ভ উপদেশ দিয়েছিলেন-তারই সংকলন হল ‘শ্রীমদ্ভগবদ্গীতা’। অনিয়ন্ত্রিত মনই সকল দুঃখের হেতু। তাই সেই মনের নিয়ন্ত্রণের উপায় ‘শ্রীমদ্ভগবদগীতার ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে। সেই বিপুল শ্লোকরাশির মধ্যে থেকে মাত্র দশটি চয়ন করে ‘যোগঃ কর্মসু কৌশলম্’ শীর্ষক পাঠ্যাংশটি প্রস্তুত করা হয়েছে।

কবি পরিচিতি

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ঋষি পরাশর ও দাসরাজ কন্যা সত্যবতীর পুত্র। যমুনা নদীতে খেয়া নৌকার ভিতর পরাশর মুনি সত্যবতীর সাথে মিলিত হলে, সত্যবতী গর্ভবতী হন। পরে যমুনার একটি দ্বীপে তার জন্ম হয়। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে এর নাম হয় দ্বৈপায়ন। এঁর গায়ের বর্ণ কালো ছিল বলে, পুরো নাম দাঁড়ায় কৃষ্ণদ্বৈপায়ন। তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন। এই কারণে ইনি বেদব্যাস বা ‘ব্যাস’ নামে পরিচিত হন। মহর্ষি বেদব্যাস বেদ রচনা করেননি বরং বেদকে লিপিবদ্ধ করেছেন এবং চার ভাগে বিভক্ত করেছেন।

পাঠ্যাংশ

পাঠ্যাংশ বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।

পাঠ্যাংশের নামযোগঃ কর্মসু কৌশলম্
রচনামহর্ষি ব্যাসদেব
উৎস গ্রন্থ মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদগীতা
শ্রীমদ্ভগবদগীতার অধ্যায় সংখ্যা18 টি

MCQ প্রশ্নোত্তর

যোগঃ কর্মসু কৌশলম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তরগুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. ‘যোগঃ কর্মসু কৌশলম্’ পাঠ্যাংশটি কোন্ গ্রন্থের অংশ— 

(A) শ্রীমদ্ভগবদগীতা

(B) রামায়ণ

(C) কথাসরিৎসাগর

(D) কোনটিই নয়

2. শ্রীমদ্ভগবদগীতার রচয়িতা কে— 

(A) অশ্বঘোষ

(B) বাল্মীকি

(C) মহর্ষি ব্যাসদেব

(D) কোনটিই নয়

3. শ্রীমদ্ভগবদ্গীতা কোন্ গ্রন্থের অংশ— 

(A) রামায়ণ

(B) মহাভারত

(C) পঞ্চতন্ত্র

(D) কোনটিই নয়

4. শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের কোন্ পর্বে আছে— 

(A) আদি পর্বে

(B) সভা পর্বে

(C) ভীষ্ম পর্বে

(D) কোনটিই নয়

5. শ্রীমদ্ভগবদ্গীতার অপর নাম কি— 

(A) সপ্তশতী

(B) শ্রুতি

(C) আদিকাব্য

(D) কোনটিই নয়

6. কোন্ গ্রন্থের সার অবলবন করে গীতা রচিত— 

(A) উপনিষদ

(B) রামায়ণ

(C) মহাভারত

(D) পুরাণ

7. শ্রীমদ্ভগবদ্গীতার অপর নাম সপ্তশতী কেন — 

(A) 600 শ্লোক আছে বলে

(B) 700 শ্লোক আছে বলে

(C) 800 শ্লোক আছে বলে

(D) কোনটিই নয়

8. শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সংখ্যা কত— 

(A) 600

(B) 700

(C) 800

(D) কোনটিই নয়

9. শ্রীমদ্ভগবদ্গীতার অধ্যায় সংখ্যা কত— 

(A) 16 টি

(B) 17 টি

(C) 18 টি

(D) কোনটিই নয়

10. মহাভারতের শ্লোক সংখ্যা কত— 

(A) 100000

(B) 200000

(C) 300000

(D) কোনটিই নয়

11. মহাভারতের পর্ব সংখ্যা কত— 

(A) 17 টি

(B) 18 টি

(C) 19 টি

(D) কোনটিই নয়

12. নীচের বিবৃতিগুলি সত্য-মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্পটি নির্বাচন করো::— 

i) গীতা রামায়ণের অংশবিশেষ।
ii) গীতা পাঠ পরমাত্মালাভের উপায়।
iii) সমস্ত শাস্ত্রের সার গীতা।
iv) গীতার মর্মবাণী চির নিত্য।

(A) (i)-T, (ii)-F, (iii)-T, (iv)-F

(B) (i)-T, (ii)-T, (iii)-T, (iv)-F

(C) i)-F, (ii)-F, (iii)-T, (iv)-T

(D) (i)-F, (ii)-T, (iii)-T, (iv)-T

13. শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন— 

(A) বিদুরকে

(B) সঞ্জয়কে

(C) কর্ণকে

(D) অর্জুনকে

14. অর্জুনের রথের সারথি কে—  

(A) অধিরথ

(B) শল্য

(C) শ্রীকৃষ্ণ

(D) বলরাম

15. কর্মেন্দ্রিয় কয়টি— 

(A) 5 টি

(B) 10 টি

(C) 11 টি

(D) কোনটিই নয়

16. কর্মেন্দ্রিয়গুলি হল— 

(A) চক্ষু, কর্ণ, নাশিকা, জিহ্বা এবং ত্বক

(B) বাক্, পাণি, পায়ু, পাদ ও উপস্থ

(C) বাক্, পাণি, নাশিকা, জিহ্বা এবং ত্বক

(D) কোনটিই নয়

17. কর্ম কোথা থেকে উৎপন্ন — 

(A) অগ্নি

(B) বায়ু

(C) ব্রহ্ম

(D) কোনটিই নয়

18. এখানে ব্রহ্ম শব্দটি কি বোঝাচ্ছে— 

(A) বেদ

(B) বেদাঙ্গ

(C) উপনিষদ

(D) কোনটিই নয়

19. ‘যোগঃ কর্মসু কৌশলম্’ বাক্যটি শ্রীমদ্ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে— 

(A) প্রথম

(B) দ্বিতীয়

(C) তৃতীয়

(D) চতুর্থ

20. ‘যোগঃ কর্মসু কৌশলম্’ বাক্যটি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের কোন্ শ্লোক — 

(A) ৩০ তম

(B) ৪০ তম

(C) ৫০ তম

(D) ৬০ তম

21. এখানে ‘যোগ’ বলতে কি বোঝানো হয়েছে— 

(A) ত্যাগ

(B) ভক্তি

(C) কর্মে নিষ্ঠা, মনোযোগ ও সাম্যবোধ

(D) কর্মফল

22. ‘विमूढात्मा’ (বিমূঢ়াত্মা) বলতে কি বোঝানো হয়েছে— 

(A) নিরাসক্ত ব্যক্তি

(B) নিরলস ব্যক্তি

(C) জ্ঞানী ব্যক্তি

(D) মূঢ়চেতা ব্যক্তি

23. ‘इन्द्रियार्थ’ (ইন্দ্রিয়ার্থ) বলতে কি বোঝানো হয়েছে— 

(A) ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়

(B) ইন্দ্রিয়ের কাজ

(C) ইন্দ্রিয়ের গতি

(D) ইন্দ্রিয়ের ইচ্ছা

24. ‘विद्धि’ (বিদ্ধি) শব্দের অর্থ— 

(A) মনে রাখবে

(B) জানবে

(C) বুঝে চলবে

(D) সকলকে শ্রদ্ধা করবে

25. এখানে ‘ব্রহ্ম’ বলতে কি বোঝানো হয়েছে— 

(A) পরমেশ্বর

(B) কর্ম

(C) বুদ্ধি

(D) বেদ

26. সাধারণ মানুষ কি করে— 

(A) শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে

(B) শ্রেষ্ঠ ব্যক্তিকে অবহেলা করে

(C) শ্রেষ্ঠ ব্যক্তিকে আদর করে

(D) কোনটিই নয়

27. ‘इतरः जनः’ বলতে কাদের বোঝানো হয়েছে— 

(A) শ্রেষ্ঠ ব্যক্তি

(B) সাধারণ ব্যক্তি

(C) অসুস্থ ব্যক্তি

(D) কোনটিই নয়

28. কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে— 

(A) দেবতারা

(B) অসুরেরা

(C) সাধারণ মানুষেরা

(D) রাক্ষসেরা

29. ”श्रेष्ठस्तत्तदेवेतरो जनः” এখানে ‘पवित्रमिह’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে— 

(A) श्रेष्ठ + तत + तत् + एव + इतरः

(B) श्रेष्ठः + तत् + तत् + एव + इतरः

(C) श्रेष्ठ + तत् + तत + एव + इतरः

(D) श्रेष्ठ + तत् + तत् + एव + इतरः

30. ”लोकस्तद्नुवर्त्तते” পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে— 

(A) लोकस्त + दनुवर्त्तते

(B) लोकस्तः + दनुवर्त्तते

(C) लोकः + तद् + अनुवर्त्तते

(D) लोकस्तद् + नुवर्त्तते

31. ”तमाहुः पण्डितं बुधाः” এখানে ‘तम्’ বলতে কার কথা বলা হয়েছে— 

(A) যাঁর সকল কর্মই কামনা যুক্ত

(B) যাঁর সকল কর্মই আসক্ত

(C) যাঁর সকল কর্মই নিষ্কাম

(D) কোনটিই নয়

32. ”पवित्रमिह विद्यते” এখানে পবিত্র বস্তুটি কি— 

(A) ধন

(B) জ্ঞান

(C) মান

(D) অহংকার

33. ”पवित्रमिह विद्यते” এখানে ‘पवित्रमिह’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে— 

(A) पवित्र + मिह

(B) पवित्र + इह

(C) पवित्रम् + मिह

(D) पवित्रम् + इह

34. কোন্ ব্যক্তি জ্ঞান লাভ করে— 

(A) শ্রদ্ধাশীল, যত্নশীল এবং ইন্দ্রিয় সংযমী ব্যক্তি

(B) দানশীল ব্যক্তি

(C) অসংযমী ব্যক্তি

(D) কোনটিই নয়

35. জ্ঞান লাভ করে কি অর্জন হয়— 

(A) মোক্ষ

(B) পরম শান্তি

(C) পরমাত্মা

(D) কোনটিই নয়

36. ”परां शान्तिमचिरेणाधिगच्छति” এখানে ‘शान्तिमचिरेणाधिगच्छति’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে— 

(A) शान्तिम + चिरेणा + धिगच्छति

(B) शान्ति + मचिरेण + अधिगच्छति

(C) शान्तिम् + चिरेणा + धिगच्छति

(D) शान्तिम् + अचिरेण + अधिगच्छति

37. ”तमाहुः” পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে— 

(A) तम + आहुः

(B) तमा + आहुः

(C) तम् + आहुः

(D) तम् + अहुः

38. ”विन्दति” শব্দের অর্থ হলো— 

(A) চুরি করা

(B) কেটে দেওয়া

(C) উপভোগ করা

(D) লাভ করা

39. মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ— 

(A) বুদ্ধি

(B) মন

(C) মন ও বুদ্ধি উভয়ই

(D) কখনো বুদ্ধি আবার কখনো মন

40. এই লোকে বা সংসারে সবচেয়ে পবিত্র বস্তু কী— 

(A) ধন

(B) মান

(C) ধন ও মান উভয়ই

(D) জ্ঞান

41. জ্ঞান লাভের পরে কী হয়— 

(A) পরম ধন লাভ হয়

(B) পরম মান লাভ হয়

(C) পরম ধন ও মান উভয়ই লাভ হয়

(D) পরম শান্তি লাভ হয়

42. ‘অনুবর্ততে’ শব্দের অর্থ— 

(A) হিংসা করে

(B) শ্রদ্ধা করে

(C) অনুসরণ করে

(D) পরাজিত করে

43. ব্রহ্মের উৎপত্তিস্থল কোথায়— 

(A) স্বর্গ

(B) মর্ত্য

(C) পাতাল

(D) পরমেশ্বর

44. শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভের পরে কী লাভ করেন— 

(A) সুখ

(B) দুঃখ

(C) পরম শান্তি

(D) কামনা

45. কাম কাকে বিমূঢ় করে— 

(A) শিশুকে

(B) নারীকে

(C) পুরুষকে

(D) দেহীকে

46. বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে— 

(A) মন

(B) বুদ্ধি

(C) মন ও বুদ্ধি দুইই

(D) কোনটিই নয়

47. পাঠ্যাংশে জ্ঞানকে কী বলা হয়েছে— 

(A) শান্তি

(B) আশ্রয়

(C) পবিত্র

(D) কোনটিই নয়

48. মিথ্যাচারী ব্যক্তি স্মরণ করে— 

(A) ইন্দ্রিয়ের বিষয়গুলিকে

(B) ব্রহ্মকে

(C) পরমেশ্বরকে

(D) কোনটিই নয়

49. গীতাকে বলা হয়———-। (শূন্যস্থান পুরণ করো)— 

(A) যোগশাস্ত্র

(B) ন্যায়শাস্ত্র

(C) ধর্মশাস্ত্র

(D) কোনটিই নয়

50. শ্রীকৃষ্ণ অর্জুনের———-। (শূন্যস্থান পুরণ করো)— 

(A) ভ্রাতা

(B) রথের সারথি

(C) খুল্লতাত

(D) কোনটিই নয়

51. কাম ——- বিমোহিত করে। (শূন্যস্থান পুরণ করো)— 

(A) পরমাত্মাকে

(B) বিষ্ণুকে

(C) মহেশ্বরকে

(D) জীবাত্মাকে

52. দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো:— 

স্তম্ভ কস্তম্ভ খ
A) ইন্দ্রিয়ের থেকেi) বুদ্ধি শ্রেষ্ঠ
B) দেহের থেকেii) আত্মা শ্রেষ্ঠ
C) মনের থেকেiii) ইন্দ্রিয় শ্রেষ্ঠ
D) বুদ্ধির থেকেiv) মন শ্রেষ্ঠ

(A) A) – iii, B) – i, C) – iv, D)-ii

(B) A) – ii, B) – iv, C) – iii, D)- i

(C) A) – iv, B) – iii, C) – i, D)- ii

(D) A) – iv, B) – ii, C) – iii, D)- i

53. শ্লোকাংশগুলির সঠিক ক্রম নির্বাচন করো::— 

i) জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিমচিরেণাধিগচ্ছতি।
ii) ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে।
iii) তৎ স্বয়ং যোগসংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি।
iv) শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ।’

(A) (i), (iii), (iv), (ii)

(B) (iii), (i), (iv), (ii)

(C) (i), (ii), (iii), (iv)

(D) (ii), (iii), (iv), (i)

অনুরূপ পাঠ

SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

ধন্যবাদ

যোগঃ কর্মসু কৌশলম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment